Header Ads Widget

Responsive Advertisement

Oishee-Shuvoo : ঐশী এবার শুভর!

Jannatul Ferdous Oishee - জান্নাতুল ফেরদৌস ঐশী,Arifin Shuvoo - আরিফিন শুভ
Jannatul Ferdous Oishee - জান্নাতুল ফেরদৌস ঐশী, Arifin Shuvoo - আরিফিন শুভ

ঐশী এবার শুভর!


পুলিশি থ্রিলার সিনেমা ‘ঢাকা অ্যাটাক’-এর ব্যপক সফলতার পর নির্মিত হয়েছে এর সিক্যুয়েল। যার নাম ‘মিশন এক্সট্রিম’। র্দুর্ধষ গল্প আর বড় আয়োজনে নির্মিত বিগ বাজেটের এই সিনেমায়ও প্রধান ভূমিকায় অভিনয় করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। তবে এবার তার সঙ্গে জুটি বেঁধেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জয়ী জান্নাতুল ফেরদৌস ঐশী। জানা গেছে ‘মিশন এক্সট্রিম’ নামের এই সিক্যুয়াল সিনেমাটি দুই পর্বে নির্মিত হয়েছে। খুব শিগ্রই মুক্তি পাবে এর প্রথম পর্ব। তবে মুক্তির আগেই দর্শকদের ভেতর এর প্রতি ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।

এর মধ্যেই আলোচনায় এসেছে ‘নূর’ নামের একটি সিনেমার। নতুন এই সিনেমায়ও শুভর নায়িকা হচ্ছেন ঐশী। এটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা রায়হান রাফি। নির্মাণাধীন এ সিনেমায় অনেক আগেই যুক্ত হয়েছিলেন আরেফিন শুভ। তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করছেন বলে জানা গেছে।

তবে এতোদিন জানানো হয়নি ‘নূর’-এ শুভর সঙ্গী হচ্ছেন কে?  অবশেষে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া জানাল, এই সিনেমায় শুভর নায়িকা হচ্ছেন ঐশী। কয়েক দিন আগেই তার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে শাপলা মিডিয়া। এদিকে ১১ সেপ্টেম্বর (শনিবার) পাবনায় শুরু হয়েছে ‘নূর’-এর শুটিং। জানা গেছে, একটি মফস্বলকে ঘিরে এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে। তাই এর বেশিরভাগ শুটিংই হবে ওই অঞ্চলে। একটানা ২০ দিন চিত্রায়ন চলবে পাবনায়।

সম্প্রতি ‘নূর’ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে আরিফিন শুভ বলেছিলেন, “সিনেমাটি নিয়ে আমরা সবাই ভীষণ এক্সাইটেড। হাঁকডাক নয়, আমরা চাই কাজের পর সবাই জানুক। আর এ সিনেমার মাধ্যমে আমি প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছি। প্রযোজনা যে এতো কঠিন, তা ‘নূর’এ কাজ করতে গিয়েই বুঝেছি।

প্রসঙ্গত, বর্তমানে ‘নূর’ ছাড়াও আরিফিন শুভর হাতে রয়েছে বহুল আলোচিত বঙ্গবন্ধুর বায়োপিকের কাজ। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির কাজ প্রায় শেষ পর্যায়ে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে দেখা যাবে আরেফিন শুভকে। অন্যদিকে ‘মিশন এক্সট্রিম’ সিনেমায় শুভর সঙ্গে জুটি বেধে কাজ করেছেন ঐশী। এর মাঝেই ‘আদম’ নামের আরেকটি সিনেমায় যুক্ত হয়েছিলেন তিনি। তবে নায়িকা হিসেবে বড় পর্দায় এখনো তার কোনো সিনেমা মুক্তি পায়নি।

হাঙ্গামা/সানজানা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ