Header Ads Widget

Responsive Advertisement

Mahiya Mahi : মাহির নতুন স্বামীর সাথে ভিডিও ভাইরাল

 

Mahiya Mahi - মাহিয়া মাহী
Mahiya Mahi - মাহিয়া মাহী

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি পেতেছেন নতুন সংসার। গাজীপুরের ঝুট ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে আবদ্ধ হয়েছেন বিবাহবন্ধনে। গোপনে প্রেম করার পর গত ১৩ সেপ্টেম্বর বিয়ে করেন তারা।


এদিকে নতুন স্বামীকে নিয়ে নতুন বাসায় উঠেছেন মাহিয়া মাহি। নিজের মনের মতো করে এই বাসাটিকে সাজিয়ে-গুছিয়ে নিয়েছেন তিনি। যেটার এক ঝলক প্রকাশ করলেন সোশ্যাল মিডিয়াতেও। শর্ট ভিডিও ও ছবি পোস্ট করে ভক্তদের সঙ্গে নতুন ঠিকানা ভাগ করে নিয়েছেন মাহিয়া মাহি। সেই ছবি ও ভিডিও রিতীমতো ভাইরাল।


ধারণা করা হচ্ছে, ঢাকাতেই নতুন বাসা নিয়েছেন মাহি ও রাকিব। কেননা পেশাগত কাজের প্রয়োজনে মাহিকে ঢাকাতেই থাকতে হয়। অপরদিকে ব্যবসায়ী রাকিবের বাসা গাজীপুরে। তাই এসব কিছু বিবেচনা করে রাজধানীতেই বিলাসবহুল একটি ফ্ল্যাট ভারা নিয়েছেন এ দম্পতি।


নতুন বাসার জন্য রাকিবের প্রতি কৃতজ্ঞ মাহি। সামাজিক মাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করে এ নায়িকা লিখেছেন, “আমার স্বপ্নগুলো একটা একটা করে পূরণ করার জন্য আজীবনের কৃতজ্ঞতা তোমার প্রতি। আল্লাহ তোমার সব মনোবাসনা পূরন করুক। দিল থেকে দোয়া তোমার জন্য; আমি করিনা, মন থেকে অটো চলে আসে’।


মাহির এই পোস্টে মন্তব্য করেছেন তার নতুন স্বামী রাকিব। লিখেছেন, ‘স্বপ্ন পূরণের সারথি করে পাশে রাখার জন্য শুকরিয়া।’


এদিকে নতুন বাসায় ওঠার পর মিলাদ ও দোয়া-মোনাজাতের আয়োজন করেছেন এ দম্পতি। সেই মিলাদের ছবিও নায়িকা শেয়ার করেছেন ফেসবুকে।


উল্লেখ্য, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। এরপর তারা সুখেই সংসার করছিলেন। কিন্তু আচমকাই জানা যায় এ দম্পতির বিচ্ছেদের খবর। গত মে মাসে মাহি নিজেই ডিভোর্সের কথা প্রকাশ্যে আনেন।


এর আগে মাহি ২০১৫ সালে শাওন নামের এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন বলে শোনা যায়। বিষয়টি নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় সাইবার আইনে মামলাও করেছিলেন মাহি। সেই মামলার তদন্তে মাহি ও শাওনের বিয়ের সত্যতা পাওয়া যায়।


হাঙ্গামা বাংলা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ