Header Ads Widget

Responsive Advertisement

Aryan Khan : বান্ধবীর স্যানিটারি প্যাডে ছিলো মাদক; কে এই মুনমুন? (ভিডিও)

  

Aryan Khan & Munmun Dhamecha
Aryan Khan & Munmun Dhamecha

প্রমোদতরীর পার্টিতে গিয়ে আইন প্রয়োগকারী সংস্থা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হাতে মাদকসহ ধরা পড়েছেন শাহরুখ-পুত্র আরিয়ান খান। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মাদক উদ্ধার হয়েছে আরিয়ানের লেন্সের বাক্স থেকে। তাকে গ্রেপ্তারের পর থেকেই তাঁকে নিয়ে আলোচনায় বারবার উঠে এসেছে আরও একটি নাম। তিনি হলেন মুনমুন ধমেচা।


ঐ রাতের প্রমোদতরীর পার্টি থেকে আরিয়ানের সঙ্গে তাকেও গ্রেপ্তার করা হয়। তাঁর স্যানিটারি প্যাড ও অন্তর্বাসে লুকিয়ে রাখা ছিল মাদক। এরপর থেকেই শাহরুখ পুত্রের সঙ্গে তার ‘গাঢ় বন্ধুত্ব’ নিয়ে ফিসফাস শুরু হয়েছে। কে এই মুনমুন? কী করেন তিনি?


বিভিন্ন সূত্রে জানা গেছে, মধ্য প্রদেশের একটি ধর্নাড্য ব্যবসায়ী পরিবারের মেয়ে মুনমুন। তিনি পেশায় একজন মডেল। পেশাগত কারণেই বলিউড তারকাদের সঙ্গেও রয়েছে তাঁর ওঠাবসা। গুরু রান্ধাওয়া, অর্জুন রামপালের মতো শিল্পীরাও রয়েছেন সেই তালিকায়।


সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামেও বেশ জনপ্রিয় মুনমুন। সেখানে তাঁর ফলোয়ারের সংখ্যা দশ হাজারেরও কিছু বেশি। ২০১৪ সাল থেকে এই অ্যাপটি তিনি ব্যবহার করছেন। এখনও পর্যন্ত তাঁর পোস্টের সংখ্যা ১৩৪। তবে অবাক করা ব্যপার হলো তার পোস্টের মধ্যে কোনও ছবিতেই শাহরুখ-পুত্র আরিয়ানের সঙ্গে দেখা যায়নি তাঁকে।


নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) জিজ্ঞাসাবাদে মাদক নেওয়ার কথা স্বীকার করেছেন মুনমুন। জানিয়েছেন, একটি আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন একটি হোটেলের কাছ থেকে মাদক সংগ্রহ করেছিলেন তিনি। 


হাঙ্গামা বাংলা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ