Header Ads Widget

Responsive Advertisement

Priyanka Chopra : মা হচ্ছেন প্রিয়াঙ্কা!

মা হচ্ছেন প্রিয়াঙ্কা!
মা হচ্ছেন প্রিয়াঙ্কা!

মা হচ্ছেন প্রিয়াঙ্কা!


বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিচ্ছেদের খবরে গত মঙ্গলবার সরগরম ছিলো সংবাদমাধ্যম। তাদের দুজনার কেউ এ বিষয়ে কথা না বললেও মুখ খুলেছেন অভিনেত্রীর মা। এমন সংবাদে তিনি খুব রেগে গিয়েছেন বলেও জানিয়েছেন। তিনি বলেছেন, প্রিয়াঙ্কা নিকের সংসার ভাঙছে না। এটা পুরোটুকুই গুজব। এসব গুজবে কান না দিতে মিডিয়াকর্মী ও ভক্তদের আহবান জানিয়েছেন তিনি।

বিচ্ছেদ প্রসঙ্গে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া কিছু না বললেও নতুন খবরের ইঙ্গিত দিয়েছেন তিনি। তার এমন ইঙ্গিতই যথেষ্ট ভক্ত-অনুরাগীদের জন্য। সম্প্রতি ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে নিকের ‘জোনাস ব্রাদার্স ফ্যামিলি রোস্ট’। 

এ অনুষ্ঠানে দেখা যায় জোনাস পরিবারের সদস্যরা একে অপরকে নিয়ে মজা করছেন। প্রিয়াঙ্কাও সেখানে উপস্থিত ছিলেন। তিনি সেখানে তাদের দাম্পত্ত প্রসঙ্গ তুলে বলেন, “লোকে তো ভাবে আমাদের সম্পর্কটি মানুষকে দেখানোর জন্য। এ পরিবারে আমরাই একমাত্র দম্পতি, যাদের এখনও কোনো সন্তান নেই। উই আর এক্সপেক্টিং আ... (অসমাপ্ত বাক্য)। তার এ অসমাপ্ত কথাই বিচ্ছেদের গুঞ্জনে জল ঢেলে দিয়ে নতুন খবরের জন্ম দিয়েছে। ভক্তদের ধারণা, খুব শিগ্রই প্রিয়াঙ্কা ঘোষণা দেবেন যে, ‘তিনি এখন অন্তঃসত্ত্বা’।

বিয়ের পর ভারতীয় সংস্কৃতি অনুযায়ী প্রিয়াঙ্কা তার নামের সঙ্গে স্বামী নিকের নাম যুক্ত করেছিলেন। সোশ্যাল মিডিয়াও তার প্রতিফলন অনুযায়ী দেখা গিয়েছিলো ‘প্রিয়াঙ্কা চোপড়া জোনাস’। হঠাৎ করেই সেই নামে পরিবর্তন করে এ অভিনেত্রী। ‘প্রিয়াঙ্কা চোপড়া জোনাস’ থেকে মুছে ফেলেন ‘জোনাস’ এবং ‘চোপড়া’ শব্দ দুটি। এতেই বিচ্ছেদের ইঙ্গিত পেয়ে যায় গুঞ্জন রটনাকারীরা। 

হাঙ্গামা ২৪

সব খবর সবার আগে জানতে যুক্ত হন আমাদের ফেসবুক গ্রুপে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ