Header Ads Widget

Responsive Advertisement

Prova : ফের বিয়ে করছেন প্রভা!

Sadia Jahan Prova - সাদিয়া জাহান প্রভা
Sadia Jahan Prova - সাদিয়া জাহান প্রভা

ফের বিয়ে করছেন প্রভা!


টেলিভিশনের জনপ্রিয় মুখ সাদিয়া জাহান প্রভা। রূপ-লাবণ্যে যেমন কাড়ছেন পুরুষের মন, তেমনি অভিনয়ের নিপুণ দক্ষতায় জয় করেছেন দর্শক হৃদয়। শোবিজ অঙ্গনে আত্মপ্রকাশের পর এই লাস্যময়ী অভিনেত্রী নিজেকে মেলে ধরেছিলেন খুব চমৎকারভাবে। সেসময় সুপার হিট নাটকের কথা ভাবলেই সবার আগে ভাবতে হতো প্রভার নাম। কিন্তু ব্যক্তি জীবনের একটি অপ্রত্যাশিত ঘটনার কারনে স্হবির হয়ে পড়ে এই অভিনেত্রীর পথচলা।

২০১০ সালের আগস্টে হঠাৎ করেই একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পরে নেট দুনিয়ায়। সে ভিডিওটি ছিলো প্রভা ও তার প্রাক্তন প্রেমিকের একান্ত সময়ের দৃশ্য। জানা যায়, এ অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক রাজিব হিংসার বশবর্তী হয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের ব্যক্তিগত মূহুর্তের দৃশ্য ছড়িয়ে দেয়। যদিও তাতে রাজিবকে কোনো মাশুল গুনতে হয়নি। তবে প্রভার ক্যারিয়ার থেকে শুরু করে ব্যক্তি জীবনে এর খুব প্রভাব পরে। যা এই পুরুষতান্ত্রিক সমাজে এখনো চলমান। প্রতিনিয়তই তাকে হতে হচ্ছে সাইবার বুলিংয়ের শিকার।

পেছনের সেই ধাক্কা সামলে নিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছেন প্রভা। মানুষের কথায় কান না দিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন। তবে এখন তিনি ব্যক্তিগত জীবন একেবারেই নিজের মতো করে আড়ালে রাখেন। নিজের ফেসবুক অ্যাকাউন্টটিও রাখেন কঠোর প্রাইভেসিতে।

এদিকে ফের শোনা যাচ্ছে, নতুন করে ঘর বাঁধতে চলেছেন সাদিয়া জাহান প্রভা। ইতোমধ্যে নাকি তার বাগদানও সম্পন্ন হয়েছে। তার সামাজিক মাধ্যমে পোস্ট করা বেশ কিছু ছবিতে বাগদানের ইঙ্গিতও পাওয়া গেছে। অনেকগুলো ছবিতেই তার অনামিকা আঙ্গুলে দেখা গেছে আংটি।

ফের বিয়ে করছেন প্রভা
ফের বিয়ে করছেন প্রভা



ছবিগুলো পর্যবেক্ষন করে ধারণা করা হচ্ছে, গত বছরই বাগদান সেরেছেন প্রভা। তার ফেসবুক একাউন্ট ঘাঁটলে এমনটাই অনুমান করা যায়। পাঠকদের মনে প্রশ্ন জাগতে পারে, আংটি শুটিংয়ের প্রয়োজনেও পরতে পারেন! এর বিপরীতে উত্তর হলো, গত বছরের মাঝামাঝি সময় থেকে প্রভা তার অনামিকায় একটি নির্দিষ্ট আংটিই পরেন। মাঝে একবার গুঞ্জন শোনা গিয়েছিল, ‘জে’ অধ্যাক্ষরের ছোট পর্দার এক তরুণ অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন প্রভা। যদিও প্রভা কিংবা ওই অভিনেতার পক্ষ থেকে এ গুঞ্জনের বিপরীতে কোনো প্রতিক্রিয়ামূলক মন্তব্য পাওয়া যায়নি।

২০১০ সালের আগষ্ট মাসে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে প্রথম বিয়ে করেন প্রভা। কিন্তু এরপর পরই প্রাক্তন প্রেমিক রাজিব তার সঙ্গে প্রভার একটি স্ক্যান্ডাল ফাঁস করে দেয়। এ কারণে বছর না ঘুরতেই অপূর্বর সঙ্গে বিচ্ছেদ হয় তার। এরপর ২০১১ সালে মাহমুদ শান্ত নামের এক ব্যবসায়িকে বিয়ে করেন। সেই সংসার টিকেছিল ২০১৪ সাল পর্যন্ত। তারপর আবারো বিচ্ছেদ। এরপর থেকে একাই ছিলেন লাস্যময়ী এ অভিনেত্রী। তবে এবার হয়ত একাকীত্ব ঘুচিয়ে নতুন করে সংসারের স্বপ্ন বুনতে চলেছেন তিনি।

হাঙ্গামা২৪

সব খবর সবার আগে জানতে যুক্ত হন আমাদের ফেসবুক গ্রুপে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ