Header Ads Widget

Responsive Advertisement

Mithila : আড়াই মিনিটের উষ্ণতায় চমকে দিলেন মিথিলা

আড়াই মিনিটের উষ্ণতায় চমকে দিলেন মিথিলা
উষ্ণতায় চমকে দিলেন মিথিলা

আড়াই মিনিটের উষ্ণতায় চমকে দিলেন মিথিলা


বাংলাদেশের শোবিজের অন্যতম জনপ্রিয় নাম রাফিয়াত রশিদ মিথিলা। টালিগঞ্জের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করার সুবাদে কলকাতায় নিয়মিত যাতায়াত রয়েছে তার। এমনকি নাম লিখিয়েছেন সেখানকার সিনেমা ও সিরিজে। এরমধ্যে বহুল প্রতিক্ষিত ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট -২’এ অভিনয় করেছেন তিনি। যা মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৯ এপ্রিল।

নীলকুঠির যৌনপল্লির গল্প নিয়েই নির্মিত হয়েছে ‘মন্টু পাইলট’র এবারের সিজন। এতে নাম ভূমিকায় আগের পর্বের মতোই রয়েছেন সৌরভ দাস। যথারিতী প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনও নির্মাণ করেছেন দেবালয় ভট্টাচার্য। তবে প্রথম সিজনে মন্টু পাইলটের বিপরীতে অভিনয় করেছেন শোলাঙ্কি রায়। কিন্তু এবারের সিজনে আর তাকে পাওয়া যাচ্ছেনা। এবার সৌরভের মুখোমুখি রয়েছেন বাংলাদেশের মিথিলা।

বহুল পরিচিত বাংলা ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’এ আসছে ২৯ এপ্রিল মুক্তি পাবে সিরিজটি। সেদিনই দেখা যাবে সৌরভ-মিথিলার রসায়ন কতটুকু জমলো। তবে ১৭ এপ্রিল (রবিবার) সিরিজটির ট্রেলার প্রকাশ করা হয়েছে। আড়াই মিনিট দৈর্ঘ্যের এই ট্রেলারে চমকে দিয়েছেন মিথিলা ও সৌরভ। ট্রেলারে থ্রিলারের উষ্ণতায় আকাঙ্খা যেনো আরো বেড়েই চলেছে। প্রতিক্ষিত দর্শকরাও দিন গুনছেন মন্টু পাইলটের মুক্তির।     

‘হইচই’এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত আড়াই মিনিটের এই ট্রেলারে দেখা গেছে, নীলকুঠি যৌনপল্লির দরজায় মন্টু পাইলট। তার কোলে অজ্ঞান-নিস্তেজ এক নারী। সৌরভ বললেন, ‘শ্মশানের রাস্তা খুঁজতে খুঁজতে এখানে চলে এলাম।’ একটু খেয়াল করলে দেখা যায়, সৌরভের কোলে থাকা ওই নারী আসলে রাফিয়াত রশিদ মিথিলা। 

এ সিজনে মিথিলার লুক ও এক্সপ্রেশন যেমন ভক্তদের মন কেড়েছে তেমনি সৌরভের অনবদ্য অভিনয়ও প্রশংসিত হয়েছে আগের মতোই। মন্টু চরিত্রে সৌরভ যেনো আগুনের ফুলকি। কখনো এক সাধারণ পিতার ভূমিকায়, যে নিজের মেয়েকে ভীষণ ভালোবাসে। আবার কখনো যৌনপল্লির দুর্র্ধষ দালাল হয়ে অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন। অন্যদিকে মিথিলাকে জোর করে নীলকুঠি যৌনপল্লিতে আটকে রেখে শারীরিক নির্যাতনের দৃশ্যও সাসপেন্স তৈরি করেছে।

হাঙ্গামা/সানজানা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ