Header Ads Widget

Responsive Advertisement

Puja Chery : হঠাৎ কলকাতায় রাজের সঙ্গে কেন?

হঠাৎ কলকাতায় রাজের সঙ্গে কেন পূজা?
হঠাৎ কলকাতায় রাজের সঙ্গে কেন পূজা?

হঠাৎ কলকাতায় রাজের সঙ্গে কেন পূজা?


ঢালিউডের বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। ঢাকাই সিনেমায় এখন তার জয় জয়কার। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘নূরজাহান’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এ সিনেমার সহযোগী প্রোডাকশন হাউজ ছিলো কলকাতার জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তীর প্রডাকশন হাউজ।

সম্প্রতি কলকাতায় উড়ে গেছেন ঢাকাই সিনেমার এ নায়িকা। তার এই যাত্রা নিয়ে ভক্তদের মনে প্রশ্ন জেগেছে হঠাৎ কেন কলকাতায় গেলেন পূজা চেরি? জানা যায়, কলকাতার একটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অংশ নিতেই ছুঠে গেছেন তিনি। ভারত-বাংলাদেশ সংহতি মঞ্চ নামে একটি প্রতিষ্ঠান অভিনয়ে বিশেষ অবদান রাখার জন্য তাকে পুরষ্কৃত করতে চেয়েছে। সে অনুযায়ী ৯ জুন (বৃহস্পতিবার) কলকাতার রোটারি হাউস অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ‘গলুই’ সিনেমার এই নায়িকার হাতে পুরস্কার তুলে দেয় প্রতিষ্ঠানটি।

কলকাতায় গিয়ে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে হাজির হওয়ার আগেই দেখা করেন নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে। সেলফিও তোলেন তারা। এমন একটি ছবি ব্যাক্তিগত ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছেন পূজা। আর সে ছবি নিয়েই শুরু হয়েছে আলোচনা! অনেকেই প্রশ্ন রাখছেন হঠাৎ রাজ চক্রবর্তীর সাথে কেন পূজা? কলকাতার কোনো সিনেমাতে কি দেখা যাবে এই নায়িকাকে? তবে এ ব্যাপারে কিছুই বলেননি এই অভিনেত্রী।

রাজের সঙ্গে সেলফি প্রসঙ্গে জানতে চাইলে পূজা চেরি বলেন, রাজ দাদা আমার অন্যতম প্রিয় মানুষ। কলকাতায় যতবার এসেছি দাদার সঙ্গে দেখা হয়েছে। এবারও হলো। দাদার সঙ্গে দারুণ কিছু সময় কাটালাম। তিনি আমার শুভাকাঙ্খি। তার সাথে কাজ করতে পারলে খুব ভালো লাগবে।

হাঙ্গামা/প্রিয়াংকা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ