Header Ads Widget

Responsive Advertisement

Hero Alom : রুচি পরিবর্তনের জন্য দোয়া চাইলেন হিরো আলম

Hero Alom : রুচি পরিবর্তনের জন্য দোয়া চাইলেন হিরো আলম
Hero Alom : রুচি পরিবর্তনের জন্য দোয়া চাইলেন হিরো আলম

রুচি পরিবর্তনের জন্য দোয়া চাইলেন হিরো আলম


ঢালিউড প্রতিবেদক: সম্প্রতি নাট্যজন মামুনুর রশিদ হিরো আলমের উত্থানকে সমাজের রুচির দুর্ভিক্ষের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, ‘আমরা একটা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়েছি। আর সেখান থেকে হিরো আলমের মতো একজন মানুষের উত্থান হয়েছে।’

এতে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে শুরু হয় বিতর্ক। বিভিন্ন শ্রেণির মানুষের পক্ষে-বিপক্ষে নানা মত বিষয়টাকে টক অব দ্যা কান্ট্রিতে রুপ দেয়। সেই মন্তব্যের রেশ এখনো কাটেনি। কারণ বিষয়টি নিয়ে কয়েক দিন পর পর হিরো আলম সামাজিক মাধ্যমে খোঁচা দিয়ে পোস্ট করেন।

সেই ধারাবাহিকতায় ১৫ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে সামাজিক মাধ্যমে খোঁচা দিয়ে স্ট্যাটাস দিয়েছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন হিরো আলম। তার ক্যাপশনে লেখেন, ‘মানুষের রুচি পরিবর্তন করার চেষ্টা করছি, সবাই দোয়া রাখবেন। কলকাতার ঐতিহ্যবাহী লোকেশনে শুটিং চলছে। পরিচালনায় আলী জুলফিকার জাহেদী। ভিন্ন রকম আরেকটি মিউজিক ভিডিও।’

তার এমন খোচা দেয়া পোস্টে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকে তাকে সাদুবাদ জানালেও কেউ কেউ তার এগুলোকে বাড়াবাড়ি বলছেন। কারণ, মামুনুর রশীদের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এর আগে ফেসবুকে লাইভ ও একাধিক স্ট্যাটাসও দিয়েছেন হিরো আলম। এর মধ্যে কয়েক দিন আগে দেওয়া এক স্ট্যাটাসে আলম জানান, ‘রুচির দুর্ভিক্ষ’ কাটাতে বাসায় শিক্ষক রেখে পড়াশোনা করছেন।

শনিবারের পোস্ট করা ছবিতে তাকে বেশ ফরমাল লুকে দেখা যায়। তার সঙ্গে রয়েছেন দুজন নতুন সহ-অভিনেত্রীও।

হাঙ্গামা/মিথিলা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ