Header Ads Widget

Responsive Advertisement

Jannatul Sumaiya Himi : গাড়ি ঠিক করাতে গিয়ে কিডন্যাপ অভিনেত্রী হিমি!

Jannatul Sumaiya Himi : গাড়ি ঠিক করাতে গিয়ে কিডন্যাপ অভিনেত্রী হিমি!
Jannatul Sumaiya Himi : গাড়ি ঠিক করাতে গিয়ে কিডন্যাপ অভিনেত্রী হিমি!

গাড়ি ঠিক করাতে গিয়ে কিডন্যাপ অভিনেত্রী হিমি!

নাট্যাঙ্গন প্রতিবেদক: রাজধানীর একটি গাড়ি সারানোর গ্যারেজ চালান কুরবান। তার রয়েছে দুজন কর্মচারীও। পৈত্রিক সূত্রে পাওয়া এই গ্যারেজের নাম ‘লাল বাত্তি’! কুরবানের বাবার আমলে এটির বেশ নাম-ডাক থাকলেও ছেলের বদৌলতে সেই গ্যারেজের বর্তমান পরিস্থিতি লাল বাত্তি জ্বলে ওঠার মতোই!

এমন পরিস্থিতির মঝে নিজের ব্যাক্তিগত গাড়ি ঠিক করতে ওই গ্যারেজে আসেন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। তার গাড়িতে ছোট একটি সমস্যা ছিলো। কিন্তু কুরবান ও তার দুই কর্মচারী ঠিক করতে গিয়ে গাড়ির ভালো ইঞ্জিন নষ্ট করে ফেলে। এরপর ঘটতে থাকে একের পর এক বিস্ময়কর ঘটনা। এক পর্যায়ে কিডন্যাপ হন হিমি। এভাবেই এগিয়ে যায় ঈদের বিশেষ নাটক ‘লাল বাত্তি’।

Jannatul Sumaiya Himi : গাড়ি ঠিক করাতে গিয়ে কিডন্যাপ অভিনেত্রী হিমি!
Jannatul Sumaiya Himi : গাড়ি ঠিক করাতে গিয়ে কিডন্যাপ অভিনেত্রী হিমি!

এতে হিমি অভিনয় করেছেন নিশি চরিত্রে এবং বকর চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর। জুবায়ের ইবনে বকরের পরিচালনায় নাটকটি প্রযোজনা করেছেন এসকে সাহেদ আলী। তিনি জানান, আসছে ঈদের বিশেষ আয়োজনে সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘লাল বাত্তি’।

নাটকটি প্রসঙ্গে হিমি বলেন, ‘যথারীতি মজার আরেকটি গল্পে কাজ করলাম। গ্যারেজের গল্প। ফলে কাজ করতে গিয়ে প্রচুর কালি লেগেছে গায়ে। কিন্তু কাজটি আমরা আনন্দ নিয়ে করেছি। আশা করছি দর্শকরা নতুন কিছু পাবেন।’

হাঙ্গামা/মিথিলা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ