Header Ads Widget

Responsive Advertisement

Salman Muqtadir : আয়মান সাদিকের পর বিয়ে করবেন সালমান

Salman Muqtadir : আয়মান সাদিকের পর বিয়ে করবেন সালমান
Salman Muqtadir : আয়মান সাদিকের পর বিয়ে করবেন সালমান


আয়মান সাদিকের পর বিয়ে করবেন সালমান


টেলিভিশন প্রতিবেদক: একাধিক সম্পর্কের বিষয় নিয়ে প্রায়ই সংবাদের শিরোনাম হন ইউটিউবার সালমান মুক্তাদির। তবে বর্তমানে তিনি নিজেকে সিঙ্গেল দাবি করলেন এবং জানালেন কেমন পাত্রী বিয়ে করতে চান তিনি। কবে বিয়ে করবেন সেটাও জানিয়েছেন এই কন্টেন্ট ক্রিয়েটর। ১৩ এপ্রিল (বৃহস্পতিবার) রাতে রাজধানীর স্টার সিনেপ্লেক্সের ইফতার পার্টিতে হাজির হন সালমান। সেখানেই সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নিজেকে সিঙ্গেল দাবি করার পর সালমানের কাছে জানতে চাওয়া হয় তার বিয়ের বিষয়ে। এ প্রসঙ্গে সালমান বলেন, ‘আমি আয়মান সাদিকের জন্য অপেক্ষা করছি। ফ্রেন্ড সার্কেলের মধ্যে ও এখনো বিয়ে করেনি। ও বিয়ে করলেই তারপর আমি বিয়ে করব। ওর বিয়েটা হলে আমি আমার দায়িত্বটা নিতে পারব আর কি।’

বিয়ের পাত্রী প্রসঙ্গে তিনি বলেন, ‘বিয়ের জন্য পাত্রী একদমই প্রেফার করে না। আমার যদি কারো সঙ্গে থেকে ভালো লাগে, কথা বলে ভালো লাগে; ও যদি আমাকে বোঝে, আমি যদি তাকে বুঝি আর শ্রদ্ধাটা সব থেকে বেশি ইমপর্ট্যান্ট। শ্রদ্ধা না থাকলে একটা মানুষের সঙ্গে কোনোভাবেই সম্পর্ক ধরে রাখা যায় না।’

একাধিক প্রেমের প্রসঙ্গ টেনে খোলামেলা আলাপে সালমান বলেন, ‘যদি কেউ স্ব-ইচ্ছায় এসে আমার সঙ্গে থাকতে চায় বা সময় কাটাতে চায় সেটা ভিন্ন ইস্যু। কিন্তু আমি কাউকে কখনো মিথ্যা আশা দেই না।’

হাঙ্গামা/মৃদুলা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ