Header Ads Widget

Responsive Advertisement

Bushra Afreen : ‘চিফ হিট অফিসার’ বুশরা একজন অভিনেত্রীও (ভিডিও)

Bushra Afreen : ‘চিফ হিট অফিসার’ বুশরা একজন অভিনেত্রীও (ভিডিও)
Bushra Afreen : ‘চিফ হিট অফিসার’ বুশরা একজন অভিনেত্রীও (ভিডিও)


‘চিফ হিট অফিসার’ বুশরা একজন অভিনেত্রীও (ভিডিও)


বিশেষ প্রতিবেদক : সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ‘চিফ হিট অফিসার’ হিসেবে নিয়োগ পেয়েছেন বুশরা আফরিন। এর মাধ্যমে শুধু বাংলাদেশেই নয় পুরো এশিয়ায় অপরিচিত এই পদে প্রথম নিয়েগপ্রাপ্ত ব্যাক্তি হলেন তিনি। তাকে এই পদে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার।

বাংলাদেশে অপরিচিত এই পদ ও বুশরাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা। এবার জানা গেল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা শোবিজের সঙ্গেও যুক্ত রয়েছেন। তিনি অভিনয়ের পাশাপাশি একইসঙ্গে একজন চলচ্চিত্র প্রযোজকও।

আন্তর্জাতিকভাবে সমাদৃত নুহাশ হুমায়ূনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’র অন্যতম প্রযোজক তিনি। চলচ্চিত্রটির ট্রেলারের ক্রেডিট লাইনে দেওয়া আছে তার নাম। এছাড়া পাঁচ বছর আগে এই পরিচালকের আরেক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘৭০০ টাকা’ মুক্তি পায়। যেখানে একটি বিশেষ চরিত্রে অভিনয়ও করেছিলেন বুশরা আফরিন। এতে গায়ক-অভিনেতা প্রীতম হাসান ও সাবিলা নূরের সঙ্গে অভিনয় করতে দেখা গেছে তাকে। ইউটিউবে থাকা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির ১১ মিনিট ২৪ সেকেন্ড থেকে দেখা যায় বুশরা আফরিনকে।



হাঙ্গামা/মিথিলা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ