Header Ads Widget

Responsive Advertisement

Sanai Mahbub : ৭ জুন স্বামীকে ডিভোর্স দেবেন সানাই!

Sanai Mahbub : ৭ জুন স্বামীকে ডিভোর্স দেবেন সানাই!
Sanai Mahbub : ৭ জুন স্বামীকে ডিভোর্স দেবেন সানাই!


৭ জুন স্বামীকে ডিভোর্স দেবেন সানাই!


ফ্যাশন প্রতিবেদক: দাম্পত্যজীবন ভালো যাচ্ছে না মডেল ও অভিনেত্রী সানাই মাহবুবের। আর তাই হাঁটছেন বিচ্ছেদের পথে। এর কারণ হিসেবে দায়ী করেছেন স্বামী ও শাশুড়িকে। গত কয়েকদিন ধরেই সামাজিক মাধ্যমে দাম্পত্য সমস্যা ও বিচ্ছেদের ইঙ্গিত দিচ্ছিলেন তিনি। এবার সরাসরি এ বিষয়ে গণমাধ্যমে কথা বললেন সানাই। জানালেন বিচ্ছেদ নেয়ার সম্ভাব্য তারিখও। 

সোমবার (২২ মে) গণমাধ্যমে বিচ্ছেদের কারণ হিসেবে সানাই মাহবুব বলেন, ‘শাশুড়ির জন্য আমাদের সংসার এখন ভাঙনের পথে। প্রতিনিয়তই শাশুড়ি আমাকে নিয়ে সমস্যা তৈরি করছে। এ নিয়ে স্বামীকে কিছু বললেও চুপ থাকে সে। আমাদের আর একসঙ্গে থাকা হচ্ছে না। গলায় কাঁটা নিয়ে কতদিন থাকা যায়। অনেক চেষ্টা করেছি সংসারটা যেন না ভাঙে। একটা সংসার টিকিয়ে রাখতে দু’জনের চেষ্টা থাকা লাগে। কিন্তু ওর মাঝে সেটা দেখি না। জুন মাসের মাসের ৭ তারিখ কোর্টের মাধ্যমে আমাদের আনুষ্ঠানিক ছাড়াছাড়ি হয়ে যাবে।’

এছাড়া একই দিন ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি লেখেন, ‘যে স্বামী বোঝেনি তার স্ত্রী তার কাছে কতো টুকু দামি...। ছেড়ে দেয়াই উত্তম সেই পুরুষের হাত যে বোঝেনি নারীর কদর।’

এই পোস্ট দেয়ার ক’দিন আগেই অন্য এক পোস্টে তিনি লেখেন, ‘বিবাহ এবং বিচ্ছেদ দুইটাই খুব স্বাভাবিক ব্যাপার। এগুলো জীবনের অংশ। এবং সব দোষ যে মেয়েদেরই, এমনটাও ভাবার কিছুই নাই। স্বামী/স্ত্রী উভয়েরই কারণে বিচ্ছেদ হয়। একজনের দোষ খোঁজে লাভ কী? যাইহোক জীবন এমনই।’ 

হাঙ্গামা/হিমি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ