Header Ads Widget

Responsive Advertisement

Shakib-Nisho : মুখোমুখি হতে যাচ্ছেন শাকিব-নিশো

Shakib-Nisho : মুখোমুখি হতে যাচ্ছেন শাকিব-নিশো
Shakib-Nisho : মুখোমুখি হতে যাচ্ছেন শাকিব-নিশো


মুখোমুখি হতে যাচ্ছেন শাকিব-নিশো


ঢালিউড প্রতিবেদক: ছোট পর্দার সুপারস্টার আফরান নিশো প্রথমবারের মতো বড় পর্দায় এসেই মুখোমুখি হতে যাচ্ছেন শাকিব খানের। এই দুই অভিনেতার আসন্ন সিনেমা মুক্তির তারিখ লক্ষ্য করলে তেমনটাই চোখে পড়বে। আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার লক্ষ্যে শুটিং শুরু হয়েছে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমার। এই একই সময়ে আফরান নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমার মুক্তির প্রস্তুতি নেয়া হয়েছে।

১০ মে ‘প্রিয়তমা’ ছবির পোস্টার প্রকাশ্যে আসে। যেখানে লম্বা চুলে পেছনে ঝুঁটি বাঁধা অবস্থায় ধরা দেন শাকিব। গলায় হাত রেখে সুদূরে বিষন্ন দৃষ্টি। বৃষ্টিতে ঠোঁটের ফাঁকে জ্বলন্ত সিগারেট। পোস্টারজুড়ে রহস্যের আভাস। ফেসবুকে পোস্টারটি শেয়ার করে শাকিব লেখেন, ‘প্রিয়তমা’র যাত্রা শুরু!’ সঙ্গে হ্যাশট্যাগে মুক্তির তারিখ জুড়ে দেন, ঈদুল আজহা ২০২৩।

হিমেল আশরাফের পরিচালনায় ‘প্রিয়তমা’ ছবির কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। ভার্সেটাইল মিডিয়ার আরশাদ আদনান প্রযোজিত এই ছবিতে শাকিবের বিপরীতে আছেন কলকাতার টিভি অভিনেত্রী ইধিকা পাল।

অপর দিকে, একই দিন অর্থাৎ ১০ মে আফরান নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমার ফার্স্টলুক টিজার অন্তর্জালে প্রকাশ পেয়েছে। প্রায় দেড় মিনিটের এই টিজারজুড়েই রহস্যের গন্ধ। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, নির্জন বাড়িতে ঢেকে রাখা সুড়ঙ্গে নেমে পড়েন নিশো। এরপর এগিয়ে যান সুড়ঙ্গের অপর প্রান্তে! পুরো টিজারে ছিল না কোনো সংলাপ। ব্যাকগ্রাউন্ড মিউজিকে রোমাঞ্চের পারদ যখন চরমে তখনই শেষ দিকে স্ক্রিনে লেখা ওঠে, ‘প্রেক্ষাগৃহে দেখা হচ্ছে ঈদুল আজহায়।’

চলতি বছরের ২৮ মার্চ ‘সুড়ঙ্গ’ ছবির মহরত অনুষ্ঠিত হয়। এরপর মার্চের প্রথম সপ্তাহেই শুটিং শুরু করেন নির্মাতা রায়হান রাফী। চরকি ও আলফা আই স্টুডিওজ লিমিডেটের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটিতে নিশোর বিপরীতে জুটি বেঁধেছেন তমা মির্জা।

আগামী ঈদুল আজহায় এই দুই বড় তারকার প্রেক্ষাগৃহ যুদ্ধ দেখতে মুখিয়ে আছেন তাদের ভক্ত-দর্শকেরা। সবার প্রত্যাশা, মানসম্পন্ন নির্মাণ ও সুস্থ প্রতিযোগিতায় এগিয়ে যাবে ঢাকাই সিনেমা।

হাঙ্গামা/মিথিলা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ