Header Ads Widget

Responsive Advertisement

Srijit-Mithila : মিথিলার সঙ্গে বিচ্ছেদ নিয়ে যা বললেন সৃজিত

Srijit-Mithila : মিথিলার সঙ্গে বিচ্ছেদ নিয়ে যা বললেন সৃজিত
Srijit-Mithila : মিথিলার সঙ্গে বিচ্ছেদ নিয়ে যা বললেন সৃজিত


মিথিলার সঙ্গে বিচ্ছেদ নিয়ে যা বললেন সৃজিত


বিশেষ প্রতিনিধি: গত বছরের শেষ দিকে কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সংসার ভাঙ্গার গুঞ্জন ওঠে। মাঝে বেশ কিছু দিন এ বিষয়ে তেমন কিছু শোনা না গেলেও সম্প্রতি পশ্চিমবঙ্গের একটি পত্রিকার ইঙ্গিতমূলক প্রতিবেদন যেনো পুরোনো গুঞ্জনকে উষ্কে দিল।

এই গুঞ্জনের প্রতিক্রিয়ায় মিথিলা জানিয়েছেন, ওই প্রতিবেদনটি তাকে নিয়ে নয়। তবে বিচ্ছেদের ব্যাপারে তিনি বলেছেন, যে খবর ছড়িয়েছে, সেটা ভিত্তিহীন। এবার মিথিলার সঙ্গে সংসার ভাঙার প্রসঙ্গে মুখ খুলেছেন সৃজিত। তিনি জানিয়েছেন, এই মুহূর্তে তিনি ভারতের মধ্যপ্রদেশে রয়েছেন, সেখানে চলছে ব্যোমকেশ সিনেমার শুটিং। সৃজিত বলেন, ‘এসব নিয়ে মাথা ঘামাতে চাইনা। এসব গুঞ্জনের কোনো ভিত্তি নেই।’

এদিকে ২৮ মে (রোববার) মধ্যপ্রদেশ থেকেই ছবি পোস্ট করেছেন সৃজিত। তার ক্যাপশনে লিখেছেন, ‘টাইম ট্রাভেল শুরু’,  আবার হ্যাশট্যাগে রেখেছেন, ‘নিজের শর্তে’।

হাঙ্গামা/মৃদুলা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ