Header Ads Widget

Responsive Advertisement

Allu Arjun : মাল্টিপ্লেক্স ব্যবসায় নামলেন আল্লু অর্জুন

Allu Arjun : মাল্টিপ্লেক্স ব্যবসায় নামলেন আল্লু অর্জুন
Allu Arjun : মাল্টিপ্লেক্স ব্যবসায় নামলেন আল্লু অর্জুন


মাল্টিপ্লেক্স ব্যবসায় নামলেন আল্লু অর্জুন


সাউথ ইন্ডিয়ান প্রতিবেদক: দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা আল্লু আর্জুন সিনেমা প্রদর্শনের ব্যবসায় নেমেছেন। বৃহস্পতিবার (১৫ জুন) তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দারাবাদে নিজের অর্থায়নে তৈরি মাল্টিপ্লেক্সের উদ্বোধন করেছেন তিনি। যার নাম ‘এএএ সিনেমাস’। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তেলেঙ্গানার প্রাণীসম্পদ মন্ত্রী তালাসানি শ্রীনিবাস যাদব।

জানা গেছে, আর্জুনের মাল্টিপ্লেক্সে প্রথম প্রদর্শনী হবে প্রভাসের ‘আদিপুরুষ’ সিনেমা। যেটি ১৬ জুন মুক্তি পেতে চলেছে। 

মাল্টিপ্লেক্সটি উদ্বোধনের পর সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছেন আল্লু। টুইটারে ওই ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, ‘আজ উদযাপনের দিন, কারণ বিশ্ব সিনেমার জন্য এএএ সিনেমাসের দরজা খুলে গেছে। আমি সবাইকে আমন্ত্রণ জানাই এখানে এসে সিনেমার জাদুকরি অভিজ্ঞতা নেওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত হন, কারণ আমরা সিনেমার নতুন একটা অধ্যায় শুরু করেছি।’

উল্লেখ্য, ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ভারতের বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তির পর থেকেই এর দ্বিতীয় কিস্তির জন্য দিন গুনছে আল্লু অর্জুন ভক্তরা। জানা গেছে ২০২৪ সালে মুক্তি পেতে পারে ‘পুষ্পা টু’ বা ‘পুষ্পা: দ্য রুল’।

‘পুষ্পা টু’ সিনেমায় আল্লুর সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন রাশমিকা মান্দানা। ছবিটির বাজেট থাকছে প্রথম কিস্তির তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল যেখানে ১৯৩ কোটি রুপি, সেখানে এর দ্বিতীয় কিস্তির বাজেট হতে চলেছে ৪০০ কোটি রুপি।

হাঙ্গামা/তনুশ্রী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ