Header Ads Widget

Responsive Advertisement

Rafiath Rashid Mithila : মিথিলার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল

Rafiath Rashid Mithila : মিথিলার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল
Rafiath Rashid Mithila : মিথিলার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল


মিথিলার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল


ঢালিউড প্রতিবেদক : কয়েকদিন ধরে অভিনেতা শরীফুল রাজ এবং তিন অভিনেত্রীর ব্যক্তিগত ভিডিও ফাঁস হওয়া নিয়ে তোলপার শোবিজ অঙ্গন। যা নিয়ে চলছে মামলার প্রস্তুতিও। এরমধ্যেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়লো অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার একটি ভিডিও। যা নিয়ে আলোচনা-সমালোচনার পাশাপাশি প্রশংসাও কুড়োচ্ছে সামাজিক মাধ্যমে। কারণ ৩ মিনিট ৫২ সেকেন্ডের ওই ভিডিওটি মূলত বহুল আলোচিত ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ ওয়েব সিরিজের। ভাইরাল ভিডিওতে ধরা পড়েছে এই সিরিজেরই ক্যামেরার পেছনের মিথিলার ব্যক্তিগত মুহূর্তের কিছু দৃশ্য।

সিরিজটি প্রযোজনা করেছে দেশি ওটিটি প্লাটফর্ম ‘চরকি’। আর এই প্রতিষ্ঠানের ফেসবুক পেজ থেকেও প্রকাশ করা হয়েছে ভিডিওটি। আর তাতে স্পষ্টই বোঝা যায়, সিরিজটির প্রচারণা বাড়ানোর জন্যই নেট দুনিয়ার বিভিন্ন মাধ্যম থেকে এই ভিডিওটি ছড়ানো হয়েছে। ভিডিওতে দেখা গেছে, শুটিংয়ের জন্য সেট তৈরিতে হেল্পার বয়দের সঙ্গে ওয়েব সিরিজের নায়ক-নায়িকারাও হাত লাগিয়েছেন।

শায়লা নামের ভিন্নধর্মী এই চরিত্রটিতে অভিনয় করতে বেশ পরিশ্রম করতে হয়েছে মিথিলাকে, যা ভাইরাল ভিডিওতে স্পষ্ট হয়ে উঠেছে। এ ছাড়া নায়িকার একটি সুন্দর অভিনয়ের শট পেতে কতবার-যে কতভাবে পজিশন ধরতে হয় ক্যামেরাম্যানকে, সেটিও উঠে এসেছে ভাইরাল ওই ভিডিওতে।

ব্যক্তিজীবনে কিছুদিন আগে ভারতীয় পরিচালক সৃজিতের সঙ্গে মিথিলার ঘর ভাঙার গুঞ্জন ওঠে। তবে এ গুঞ্জনকে সৃজিত-মিথিলা দুজনেই ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দেন। বর্তমানে ‘ব্যোমকেশ’ সিনেমার শুটিং নিয়ে মধ্যপ্রদেশে ব্যস্ত সময় কাটাচ্ছেন সৃজিত। অন্যদিকে চাকরি, সংসার আর শুটিংয়ের জন্য বেশির ভাগ সময়ই বিশ্বের বিভিন্ন দেশে থাকছেন মিথিলা।

হাঙ্গামা/মৃদুলা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ