![]() |
| Azmeri Haque Badhon : মুক্তি পাচ্ছে বাঁধনের প্রথম বলিউড সিনেমা |
মুক্তি পাচ্ছে বাঁধনের প্রথম বলিউড সিনেমা
বলিউড প্রতিবেদক: অভিনেত্রী আজমেরী হক বাঁধন দেশের গণ্ডি পেরিয়ে নাম লিখিয়েছেন বলিউডে। এ খবর অবশ্য পুরোনো। নতুন খবর হচ্ছে, দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তি পেতে যাচ্ছে অভিনেত্রীর প্রথম হিন্দি সিনেমাটি। ‘খুফিয়া’ শিরোনামের এই সিনেমাটি আগামী ৫ অক্টোবর ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে বলে জানা গেছে।
জানা গেছে, ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর এই সিনেমাটির লুক টেস্টের জন্য মুম্বাই যান বাঁধন। পরে ওই বছরের অক্টোবরেই দিল্লিতে শুরু হয় ‘খুফিয়া’র শুটিং। বলিউড নির্মাতা বিশাল ভরদ্বাজ পরিচালিত এ সিনেমায় বাঁধন ছাড়া আরও অভিনয় করেছেন আলী ফজল, টাবু, আশীষ বিদ্যার্থী প্রমুখ। ২০২২ সালের শেষের দিকে মুক্তি পায় সিনেমাটির টিজার। তবে সে সময় মুক্তির কথা থাকলেও তা শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি।
বলিউডে কাজের অভিজ্ঞতার বিষয়ে বাঁধন বলেন, ‘এটা অবশ্যই আমার জন্য ভালো লাগার বিষয়। যদিও সিনেমায় চরিত্রের দৈর্ঘ্য খুব একটা বড় নয়, তবে টাবুর সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে। উনার সঙ্গে পর্দা ভাগ করা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।
হাঙ্গামা/প্রিয়াঙ্কা
-15-09-2023.jpg)
0 মন্তব্যসমূহ