Header Ads Widget

Responsive Advertisement

Jawan box office : বাংলাদেশেও রেকর্ড আয় জওয়ানের

Jawan box office : বাংলাদেশেও রেকর্ড আয় জওয়ানের
Jawan box office : বাংলাদেশেও রেকর্ড আয় জওয়ানের


বাংলাদেশেও রেকর্ড আয় জওয়ানের


বিশেষ প্রতিবেদক: গত ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায় বলিউড তারকা শাহরুখ খানের সিনেমা ‘জওয়ান’। অ্যাটলি কুমার পরিচালিত এই সিনেমাটি এই ক’দিনেই হাজার কোটির ওপরে আয় করেছে। বাংলাদেশেও এই সিনেমা আয়ের রেকর্ড গড়েছে।

ইতোমধ্যেই দেশ থেকে এটি ব্যবসা করে নিয়েছে প্রায় ১ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ১১ কোটি ৩ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা। ফলে ঢাকায় মুক্তি পাওয়া এটিই একমাত্র বলিউড ব্লকবাস্টার, যা এই অংক ছুঁয়েছে। বিষয়টি সামাজিকমাধ্যম এক্সে (টুইটার) দেয়া এক পোস্টে জানিয়েছেন ভারতীয় সিনেমার বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা। 

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এক্স পোস্টে তিনি জানান, বাংলাদেশে প্রথম ভারতীয় সিনেমা হিসেবে ১ মিলিয়ন ডলারের রেকর্ড গড়েছে জওয়ান।

ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় ৬৭৩.৭৫ কোটি রুপি। আর গ্লোবাল বক্স অফিসে মাত্র ১৯ দিনে আয় ১০০০ কোটি ছাড়িয়ে। যেখানে এই অঙ্ক ছুঁতে ‘পাঠান’র সময় লেগেছিল ২৭ দিন।

উল্লেখ্য, ‘জওয়ান’ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। এতে আরও রয়েছেন নয়নতারা, দীপিকা পাড়ুকোন, সঞ্জয় দত্ত, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরা, সঞ্জিতা ভট্টাচার্য প্রমুখ।

হাঙ্গামা/সানজানা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ