Header Ads Widget

Responsive Advertisement

Sara Sengupta : খোলামেলা পোশাকে উষ্ণ যিশুকন্যা সারা

Sara Sengupta : খোলামেলা পোশাকে উষ্ণ যিশুকন্যা সারা
Sara Sengupta : খোলামেলা পোশাকে উষ্ণ যিশুকন্যা সারা


খোলামেলা পোশাকে উষ্ণ যিশুকন্যা সারা


টালিউড প্রতিবেদক: টালিউড থেকে বলিউড দুই ইন্ডাস্ট্রিতেই অভিনয় করে সুনাম কুড়িয়েছেন অভিনেতা যিশু সেনগুপ্ত। বাবার পথ ধরে ২০১৮ সালে পর্দায় অভিষেক ঘটে যিশুকন্যা সারা’র। কাজ করেন সৃজিত মুখোপাধ্যায়ের ‘উমা’ সিনেমায়। এরপর র‌্যাম্প মডেল হিসেবেও নিজের পরিচিতি তৈরি করেছেন। 

তবে সবকিছুকে ছাপিয়ে এবার এই তারকাকন্যা আলোচনায় এসেছেন তার সাহসী লুকের কারণে। সম্প্রতি পরিবার নিয়ে গোয়াতে ঘুরতে গিয়েছিলেন যিশু। সেখানেই বিকিনি থেকে শর্টস, বেশ খোলামেলাভাবেই ক্যামেরাবন্দী হয়েছেন যিশুকন্যা। সঙ্গে ছিলেন ছোট বোন জারা ও বাবা-মা।



সারার ছবিতে মুগ্ধ হয়েছে নেটদুনিয়া। তার ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে একজন কমেন্টে লিখেছেন, ‘তুমি যত বড় হচ্ছ, পুরো মায়ের মতো দেখতে হচ্ছো। তোমার বড় ভক্ত আমি।’ অপর একজনের মন্তব্য, ‘আমার টালিউডের সবচেয়ে প্রিয় পরিবার’। অন্য একজন লিখেছেন, ‘তোমাকে দারুণ লাগছে। কী সুন্দরী। চোখ ধাঁধিয়ে যাচ্ছে।’

২০০৪ সালে বিয়ে করেন যিশু আর নীলাঞ্জনা। তাদের দুই কন্যা, সারা ও জারা। খুব অল্প বয়সেই অভিনয় জগতে প্রবেশ করেন জারা। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তারও রয়েছে ব্যাপক পরিচিতি।



সম্প্রতি এক সাক্ষাৎকারে যিশু বলেন, ‘আমি না ভালো স্বামী, না ভালো বাবা। কারণ পরিবারকে যতটা সময় দেওয়া উচিত আমি দিতে পারি না।’ নিজের দুই মেয়েকে নিয়ে অভিনেতা বলেন, ‘সারা এখন নিজের জগৎ নিয়ে ব্যস্ত থাকে, কলেজ-পড়াশোনা-বন্ধু বান্ধব এসবই তার ব্যস্ততার কারণ। তবে ছোট মেয়ে জারাকে সময় দিতে চেষ্টা করি কাজের ফাঁকে।’

এদিকে যিশুর সর্বশেষ বাংলা ছবি দশম অবতার ঝড় তুলেছে বক্স অফিসে। পুজায় মুক্তি পাওয়া চারটি ছবির মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমা। পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছেন তিনি।

হাঙ্গামা/প্রিয়াঙ্কা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ