Header Ads Widget

Responsive Advertisement

Suhana Khan : নতুন পরিচয়ে শাহরুখকন্যা সুহানা

Suhana Khan : নতুন পরিচয়ে শাহরুখকন্যা সুহানা
Suhana Khan : নতুন পরিচয়ে শাহরুখকন্যা সুহানা


নতুন পরিচয়ে শাহরুখকন্যা সুহানা


বলিউড প্রতিবেদক: ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে বলিউডে নাম লিখিয়েছেন শাহরুখ খানের কন্যা সুহানা খান। আগামী ৭ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে জোয়া আখতার নির্মিত এ সিনেমাটি। বর্তমানে এর প্রচারেই ব্যস্ত রয়েছেন সুহানা।

সুহানা ইতোমধ্যেই গ্ল্যামার গার্ল। প্রথম সিনেমা মুক্তির আগেই একটি প্রসাধনী ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়েছেন তিনি। এবার নতুন খবর হলো, তিনি শুধু অভিনেত্রী হিসেবেই নয়, একই সঙ্গে গায়িকা হিসেবেও অভিষিক্ত হচ্ছেন। ‘দ্য আর্চিস’ সিনেমার একটি গানেও কন্ঠ দিয়েছেন শাহরুখকন্যা।

সিনেমার টিজার ও ট্রেলারের পর প্রকাশিত হয়েছে ‘দ্য আর্চিস’-এর একাধিক গানও। এর মধ্যে ‘জব তুম না থি’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন সুহানা। জনপ্রিয় সুরকারত্রয়ী শঙ্কর-এহসান-লয়ের সুরে গানটিতে সুহানা ছাড়াও কণ্ঠ দিয়েছেন ডট, তেজস, এমনকি জাভেদ আখতারও।

ইনস্টাগ্রামে সেই গানের একঝলক পোস্ট করে সুহানা লেখেন, ‘জীবনে প্রথমবার গাইলাম। জোয়া আখতার, শঙ্কর মহাদেবকে ধন্যবাদ, ধৈর্য ধরে আমাকে গানে সুযোগ দেওয়ার জন্য।

‘দ্য আর্চিস’ সিনেমায় সুহানা ছাড়াও আরও অভিনয় করেছেন আরও দুই তারকা সন্তান। তারা হচ্ছে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা এবং শ্রীদেবী ও বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর। এছাড়াও রয়েছেন মিহির আহুজা, বেদং রায়না, যুবরাজ মেন্দারের মতো তরুণ অভিনেতারা।

হাঙ্গামা/তনুশ্রী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ