Header Ads Widget

Responsive Advertisement

Shah Rukh Khan : আবারও ডন হয়ে আসছেন শাহরুখ

Shah Rukh Khan : আবারও ডন হয়ে আসছেন শাহরুখ
Shah Rukh Khan : আবারও ডন হয়ে আসছেন শাহরুখ


আবারও ডন হয়ে আসছেন শাহরুখ


বলিউড প্রতিবেদক: বলিউড বাদশাহ শাহরুখ খান। বলিউডে তার আধিপত্য নিয়ে নতুন করে আর ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। ২০২৩ সালটি তার জন্য স্বপ্নের মতো কেটেছে। একে একে ২ সিনেমা ইতিহাস গড়ে আয় করেছে হাজার কোটি রুপির বেশি। তবে ভক্তদের জন্য দুঃসংবাদও ছিল। শোনা গিয়েছিলো যে তিনি আর ডন চরিত্রে অভিনয় করবেন না।

ফারহান আখতারের ডন ফ্রাঞ্চাইজি থেকে নাম সরিয়ে নিয়েছেন শাহরুখ। এরপর ঘোষণা হয় নতুন ডনের নাম। এই ফ্রাঞ্জাইজির নতুন ছবি ‘ডন-থ্রি’তে শাহরুখের বদলে দেখা যাবে রনবীর সিংকে। এবার শোনা গেলো আবারও ডন হয়ে আসছেন শাহরুখ।

শাহরুখ ডন হয়ে আসছেন ঠিকই, তবে তা ফারহান আখতারের ডন ফ্রাঞ্চাইজিতে নয়। তিনি যুক্ত হয়েছেন নির্মাতা সুজয় ঘোষের স্পাই থ্রিলার সিনেমা ‘দ্য কিং’এ। এই ছবিতেই ডন চরিত্রে দেখা যাবে তাকে। নির্মাতা জানিয়েছেন, এই ডন আরও ভয়ংকর রুপ নিয়ে পর্দায় আসছেন। 

এই সিনেমায় বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখ কন্যা সুহানা খানের। বিগ বাজেটের এই সিনেমাটি নির্মাণ করা হবে ২০০ কোটি রুপি খরচ করে। এমন খবরে ইতোমধ্যেই শাহরুখ ভক্তদের মধ্যে উত্তেজনা শুরু হয়ে গেছে। এটি প্রযোজনা করছেন পাঠান নির্মাতা সিদ্ধার্থ আনন্দ এবং গৌরী খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট। 

ক্লাইম্যাক্স/তনুশ্রী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ