Header Ads Widget

Responsive Advertisement

Pori Moni : পরীর চোখে ‘রাসেল ভাইপার’: সাকলায়েন নাকি নাসির?

Pori Moni : পরীর চোখে ‘রাসেল ভাইপার’: সাকলায়েন নাকি নাসির?
Pori Moni : পরীর চোখে ‘রাসেল ভাইপার’: সাকলায়েন নাকি নাসির?


পরীর চোখে ‘রাসেল ভাইপার’: সাকলায়েন নাকি নাসির?


নিজস্ব প্রতিবেদক: ২০২১ সালের শেষ দিকে সামাজিক মাধ্যমে পরীমণি ও তৎকালিন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) গুলশানে বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) গোলাম সাকলায়েনের কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পরে। যা নিয়ে পুরো দেশ জুড়েই আলোচনা সমালোচনার মুখে পড়েন তারা। গুঞ্জন ওঠে পরী ও সাকলাইনের অনৈতিক সম্পর্কের। এরপর সিসিটিভি ফুটেজেও সাকলায়েনের সরকারি বাসভবন রাজারবাগের মধুমতির ফ্ল্যাটে পরীমণির যাতায়াতের প্রমাণ পাওয়া যায়। 

এসব ঘটনা সামনে আসার পর প্রথমে গোলাম সাকলায়েনকে ডিবি থেকে সরিয়ে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) সংযুক্ত করা হয়েছিল। পরে সেখান থেকে তাকে ঝিনাইদহ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছিলো। এবার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অর্থ্যাৎ পরীমণির সঙ্গে প্রেমকাণ্ডের জেরে চাকুরী হারাতে বসেছেন গোলাম সাকলায়েন। 

ঘটনার শুরু থেকে দীর্ঘ আড়াই বছরের বেশি সময়েও সাকলায়েন কিংবা পরীমণি, দুজনার কেউই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলেননি। কিন্তু সাকলায়েনের চাকুরী হারানোর খবর প্রকাশ্যে আসার পর পরই অভিনেত্রী তার ফেসবুকে একটি পোস্ট করেছেন। যা নিয়ে প্রশ্ন উঠেছে নেটিজেনদের মনে। পরী তার পোস্টে লিখেছেন, ‘বাই বাই রাসেলস ভাইপার। ওয়েলকাম পরীমণি।’

তবে এর পেছনে আর কোনও ব্যাখ্যা দেননি নায়িকা। তিনি ঠিক কাকে রাসেলস ভাইপার হিসেবে আখ্যা দিয়েছেন তা নিয়েই উঠেছে প্রশ্ন। কারণ একই দিনে পরীমণির পক্ষে আরও একটি ভালো খবর আসে আদালত থেকে। হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় পরীকে জামিন দিয়েছেন আদালত। 

একই দিনে এমন দুটি ঘটনার কারণে নিশ্চিত করে বলা যাচ্ছে না পরীমণি আসলে কাকে ‘রাসেলস ভাইপার’ বললেন। এতে সামাজিক মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, পরীর চোখে রাসেলস ভাইপার আসলে কে? নাসির উদ্দিন মাহমুদ নাকি গোলাম সাকলায়েন?

হাঙ্গামা/শিমু

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ