Header Ads Widget

Responsive Advertisement

Sania Mirza : নিজের বায়োপিকে অভিনয় করতে পারেন সানিয়া মির্জা

Sania Mirza : নিজের বায়োপিকে অভিনয় করতে পারেন সানিয়া মির্জা
Sania Mirza : নিজের বায়োপিকে অভিনয় করতে পারেন সানিয়া মির্জা

নিজের বায়োপিকে অভিনয় করতে পারেন সানিয়া মির্জা


নিজস্ব প্রতিবেদক: বলিউডে বেশ কয়েকজন ক্রীড়া ব্যক্তির বায়োপিক নির্মিত হয়েছে। সেসব সিনেমার মধ্যে রয়েছে মেরি কম, ভাগ মিলখা ভাগ, আজহার, এম এস ধোনি। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে সানিয়া মির্জার নাম। রনি স্কিওয়ালার প্রযোজনা সংস্থা আরএসভিপি- সিনেমাটি প্রযোজনা করার সিদ্ধান্ত নিয়েছে।

বছর খানেক আগেই এই বায়োপিক নিয়ে কথা শোনা গেলেও এখনো উল্লেখযোগ্য কোনো কাজ শুরু হয়নি। তবে এবার নিজের বায়োপিকে অভিনয় করার সম্ভাবনার কথা জানালেন টেনিস তারকা সানিয়া মির্জা।

সম্প্রতি, কপিল শর্মার শোয়ে এক প্রশ্নের উত্তরে সানিয়া মির্জা বলেন, ‘আমাদের দেশে প্রচুর ভাল অভিনেত্রী রয়েছেন। যে কেউই অভিনয় করতে পারেন। অন্যথায় আমি নিজেও অভিনয় করতে পারি।’



এর আগে শাহরুখ খান এক বার একটি সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি সানিয়ার বায়োপিকে তার প্রেমিকের চরিত্রে অভিনয় করতে চান। কপিল শর্মা বিষয়টি মনে করিয়ে দিলে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন সানিয়া। কারণ, সম্প্রতি পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছে। তাই হয়তো মজা করে সানিয়া বলেন, ‘কিন্তু তার আগে তো আমাকে ভালবাসার পাত্র খুঁজে পেতে হবে।’

সানিয়া আরো বলেন, ‘শাহরুখ রাজি হলে আমি নিজেই অভিনয় করব। এ ছাড়াও অক্ষয় কুমার যদি রাজি হন, তা হলেও আমি ছবিটা করব।’

উল্লেখ্য, সানিয়া মির্জা ভারতীয় পেশাদার টেনিস খেলোয়াড়। তিনি ২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় টেনিস অঙ্গনে এক নম্বর অবস্থান করা সর্বোচ্চ রেকর্ডধারী খেলোয়াড়।

হাঙ্গামা/প্রিয়াঙ্কা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ