Adhora Khan : যুক্তরাষ্ট্রে অধরার ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’!
![]() |
| Adhora Khan : যুক্তরাষ্ট্রে অধরার ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’! |
যুক্তরাষ্ট্রে অধরার ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’!
স্টাফ রিপোর্টার: প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্ক নিয়ে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে মনস্তাত্ত্বিক গল্পের টেলিছবি ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’।
যার ট্যাগলাইন ‘সময় বদলায়, বন্ধুত্ব নয়’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এমদাদ এইচ ভূঁইয়া রাজু, চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও চিত্রনায়িকা অধরা খান। অভিনয় করার পাশাপাশি টেলিছবির গল্পও লিখেছেন ইমদাত এইজ ভূঁইয়া (রাজু)। এর সম্পূর্ণ শুটিং হয়েছে নিউইয়র্কের বিভিন্ন মনোরম লোকেশনে।
গল্পটি নিয়ে এমদাদ এইচ ভূঁইয়া রাজু বলেন, ‘এটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। এই টেলিছবির মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। যে হাসির পেছনে লুকিয়ে থাকে নানা অজানা গল্প। আশা করছি, প্রবাস জীবনের নিঃসঙ্গতা ও মুখোশের নিচে লুকানো বেদনা নিয়ে নির্মিত টেলিছবিটি দর্শকদের পছন্দ হবে।’
ইমন বলেন, ‘কিছুদিন আগে অবকাশ যাপনে নিউইয়র্কে গিয়েছিলাম। তখন কাজটির প্রস্তাব পেলে গল্প ও চরিত্র ভালো লাগায় করতে আগ্রহী হই। কারণ, আমরা কাজের মানুষ, কাজ ছাড়া ভালো লাগে না। কথায় আছে না টেকি স্বর্গে গেলেও ধান ভানে। ব্যাপারটি তেমনই হয়েছে। নির্মাতা যত্ন নিয়ে কাজটি করেছেন। আশা করছি, প্রচারে এলে সবার ভালো লাগবে।’
জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে NY71TV ইউটিউব চ্যানেলে ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ অবমুক্ত হবে। টেলিছবিটি প্রযোজনার পাশাপাশি নির্মাণ করেছে NY7TV টিম।
হাঙ্গামা/সানজানা




