Header Ads Widget

Responsive Advertisement

Farin Khan : ঈদে ‘রানী ড্রেস’ মিস করেন ফারিন

Farin Khan : ঈদে ‘রানী ড্রেস’ মিস করেন ফারিন
Farin Khan : ঈদে ‘রানী ড্রেস’ মিস করেন ফারিন

ঈদে ‘রানী ড্রেস’ মিস করেন ফারিন

ঢালিউড রিপোর্টারদাদু ও নানাবাড়ির বড় মেয়ে হওয়ায় ছোটবেলা থেকেই ঈদে বাড়তি আদর পেয়ে এসেছেন চিত্রনায়িকা ফারিন খান। তবে ছোটবেলার ঈদ এলেই তার সবচেয়ে বেশি মনে পড়ে ছোট খালুর কথা। ছোট খালু তার জন্য রানি ফ্রক এনে আলমারিতে লুকিয়ে রাখতেন এবং ঈদের আগের দিন সারপ্রাইজ হিসেবে উপহার দিতেন। সব জামা কেনার পরও এই বিশেষ সারপ্রাইজটির জন্য অপেক্ষায় থাকতেন তিনি যা এখন সবচেয়ে বেশি মিস করেন এই অভিনেত্রী।

Farin Khan : ঈদে ‘রানী ড্রেস’ মিস করেন ফারিন
Farin Khan : ঈদে ‘রানী ড্রেস’ মিস করেন ফারিন

ঈদের সকালের সেই তাড়াহুড়ো করে ভোরে ওঠা এবং গোসল করে দ্রুত রেডি হওয়ার মুহূর্তগুলোও খুব মিস করেন ফারিন। এমনকি ছোটবেলায় খালু ও খালাতো ভাইদের সঙ্গে ঈদের নামাজ পড়তেও যেতেন তিনি। কিন্তু বেশ কয়েক বছর আগে সেই প্রিয় খালু মারা যাওয়ার পর থেকে এই অভিনেত্রীর ঈদের আনন্দ অনেকটাই ফিকে হয়ে যায়। যদিও সময়ের সঙ্গে সঙ্গে সেই কষ্ট এখন কিছুটা হালকা হয়েছে। প্রসঙ্গত ঈদে সালামি হিসেবে তিনি সর্বোচ্চ পঞ্চাশ হাজার এবং সর্বনিম্ন দুই হাজার টাকা পর্যন্ত পেয়েছেন।

Farin Khan : ঈদে ‘রানী ড্রেস’ মিস করেন ফারিন
Farin Khan : ঈদে ‘রানী ড্রেস’ মিস করেন ফারিন

অনেক বছর পর এবারের ঈদে আত্মীয়স্বজনের বাসায় ঘুরে বেড়ানোর এবং একটু সাজগোজ করার পরিকল্পনা রয়েছে তার। ঈদের প্রথম দিনটি তিনি সম্পূর্ণ নিজের পরিবারের জন্যই বরাদ্দ রেখেছেন। তবে ঈদের পরদিন সিনেমা দেখতে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। অন্যান্য বছরের মতো এবারও তিনি সবার আগে সুপারস্টার শাকিব খানের সিনেমা দিয়ে হলে যাওয়া শুরু করতে চান। কারণ প্রতি বছরই তিনি প্রথম শাকিব খানের সিনেমা দেখেন এবং এরপর অন্যান্য সিনেমা উপভোগ করেন।

হাঙ্গামা/নওরিন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ