Jannatul Ferdous Peya : জীবনে জাহের আলভীর নাম শুনিনি: পিয়া জান্নাতুল

Jannatul Ferdous Peya : জীবনে জাহের আলভীর নাম শুনিনি: পিয়া জান্নাতুল
Jannatul Ferdous Peya : জীবনে জাহের আলভীর নাম শুনিনি: পিয়া জান্নাতুল


জীবনে জাহের আলভীর নাম শুনিনি: পিয়া জান্নাতুল


ঢালিউড রিপোর্টার: গত মাসে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরা। স্ত্রীর আত্মহত্যায় আলভীকে নিয়ে কথা বললেন অভিনেত্রী ও মডেল পিয়া জান্নাতুল।



সম্প্রতি গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি জীবনে জাহের আলভীর নাম শুনিনি। নাটক, সিনেমা কিংবা মডেলিং কখনও দেখিনি। ইভনাথ খান ইকরার মৃত্যুর ইস্যুটা সামনে আসাতেই আমি আলভীর ব্যাপারে জানতে পেরেছি। যার সঙ্গে প্রেম করে তাকেও জীবনে দেখিনি। এরা কত বড় তারকা আমি জানি না।’



তিনি আরও বলেন, “একটা মানুষের অধিকার আছে যদি কাউকে পছন্দ না হয় তাঁকে বলে চলে আসা। কিন্তু তাঁকে মানসিক নির্যাতন করে তাঁকে দেখানো হাতে মেহেদি দেওয়া। এদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া উচিত। আত্মহত্যার প্ররোচনার জন্য আমাদের দেশে একটা আইন আছে। যে মেয়ে বা ছেলেটা বলছে, ‘আমরা তো কিছু করিনি’। তোমরা তো ধোয়া তুলসী পাতা। আত্মহত্যা কেউ ইচ্ছা করে করে না।”



উল্লেখ্য, স্ত্রীর শেষ বিদায়ে নেপাল থেকে দেশে আসেননি আলভী। ইকরার মৃত্যুর পর এক ভিডিও বার্তায় অভিনেতা জানান, মৃত্যুর হুমকি পাওয়ায় তিনি দেশে আসতে পারেননি। এদিকে আলভীর বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনা আইনে একটি মামলা দায়ের করেছে ইকরার পরিবার।  

রিপোর্টার্স২৪/ধ্রুব
Previous Post
No Comment
Add Comment
comment url