Nora Fatehi : বিতর্কের মুখে গান, মুখ খুললেন নোরা ফাতেহি

Nora Fatehi : বিতর্কের মুখে গান, মুখ খুললেন নোরা ফাতেহি
Nora Fatehi : বিতর্কের মুখে গান, মুখ খুললেন নোরা ফাতেহি


বিতর্কের মুখে গান, মুখ খুললেন নোরা ফাতেহি


বলিউড রিপোর্টার: বড় বাজেট নিয়ে নির্মিত হয়েছে কন্নড় ভাষার সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’। সিনেমার ‘সরকে চুনর তেরি সরকে’ শিরোনামের গানটি মুক্তির পর সামাজিকমাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে। এ গানে অভিনয় করেছেন অভিনেতা সঞ্জয় দত্ত ও নোরা ফতেহি। 



মুক্তির পর অনেক দর্শক গানটির ভাষা ও উপস্থাপনাকে ‘অশ্লীল’, ‘অশালীন’ ও ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ বলে মন্তব্য করেছেন। এ গানের নাচকে ‘অশালীন’ বলে কেউ কেউ নিষিদ্ধের দাবি তোলেন। বিতর্কের মুখে গানটি সরিয়ে নেওয়া হয়। তবে এতকিছুর পরও নীরব ছিলেন নোরা ফাতেহি। অবশেষে নীরবতা ভাঙলেন বলিউডের এই আলোচিত নায়িকা।



ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় নোরা ফাতেহি বলেন, আমি গানটির বিতর্ক নিয়ে কথা বলতে এখানে এসেছি। প্রথমত, আমি আমার খুব কাছের এক বন্ধুকে হারানোর শোকে আছি। চারপাশে কী হচ্ছে আমি তা দেখার সুযোগ পাইনি। সম্প্রতি বিষয়টি সম্পর্কে জানতে পেরেছি।



বিতর্কিত গানে পারফর্ম করার কারণ ব্যাখ্যা করে নোরা ফাতেহি বলেন, তিন বছর আগে কন্নড় ভাষার এই গানের শুটিং করেছি। আমি যখন এতে সম্মতি দিয়েছিলাম, তখন এটি বড় একটি চলচ্চিত্রের অংশ ছিল। একজন বড় আইকন, সঞ্জয় দত্তের সঙ্গে ছিল। তার সঙ্গে কাজ করার সুযোগ কে না নেবে? আমি ভেবেছিলাম এটি একটি বিখ্যাত গানের রিমেক।



সমালোচকদের ধন্যবাদ জানিয়ে নোরা ফাতেহি বলেন, কেউ মনে করুক, আমি এটাকে সমর্থন করি, তা চাই না। আপনাদের প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ। এই চাপের কারণেই নির্মাতারা এটি সরিয়ে নিয়েছেন। আমি সবার কাছে অনুরোধ করব গানটি আর শেয়ার না করতে। কারণ এতে করে প্রচার আরও বৃদ্ধি পাবে।



গানটির কন্নড় ভার্সনে নোরা পারফর্ম করলেও হিন্দি ভার্সনে করেননি। তার ভাষায়, এই হিন্দি গান সম্পর্কে আমার কোনো ধারণা নাই। আমি এতে পারফর্ম করিনি। এতে আমার ছবি ব্যবহার করার জন্য কোনো অনুমতিও নেওয়া হয়নি।



‘কেডি: দ্য ডেভিল’ সিনেমা পরিচালনা করছেন প্রেম। ২০২৬ সালের ১০ জুলাই এটি মুক্তির কথা রয়েছে। অ্যাকশন ঘরানার এই সিনেমায় সঞ্জয় দত্তের পাশাপাশি প্রধান ভূমিকায় অভিনয় করেছেন কন্নড় অভিনেতা ধ্রুব সারজা। আরো অভিনয় করেছেন শিল্পা শেঠি, রমেশ অরবিন্দ, যীশু সেনগুপ্ত প্রমুখ।

হাঙ্গামা/তনুশ্রী
Previous Post
No Comment
Add Comment
comment url