Header Ads Widget

Responsive Advertisement

Anwesa Ray Mukhopadhyay : শুটিংয়ের মাঝে গর্ভপাত অভিনেত্রীর

Anwesa Ray Mukhopadhyay : শুটিংয়ের মাঝে গর্ভপাত অভিনেত্রীর
Anwesa Ray Mukhopadhyay : শুটিংয়ের মাঝে গর্ভপাত অভিনেত্রীর

শুটিংয়ের মাঝে গর্ভপাত অভিনেত্রীর

টলিউড রিপোর্টার: ক্যামেরার সঙ্গে জড়ানো শিল্পীদের জীবন। অভিনয় করতে করতেই বাস্তবিক মৃত্যুসহ অনেকরম ঘটনার স্বাদ নিতে হয় তাদের। এই যেমন শুটিংয়ের মাঝেই গর্ভপাত ঘটল অভিনেত্রী অন্বেষা রায় মুখোপাধ্যায়ের। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

কিছুদিন আগে অন্বেষা জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। এরমধ্যে ঘটল অঘটন। গতকাল শুক্রবার ‘কম্পাস’ নামের একটি ধারাবাহিকের শুটিং করছিলেন। সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অবস্থা বেগতিক হলে অভিনেত্রীকে নেওয়া হয় হাসপাতালে। এখনও চিকিৎসাধীন আছেন তিনি।

হাসপাতাল থেকে অন্বেষা বলেন, ‘অপরিকল্পিতভাবে অন্তঃসত্ত্বা হয়েছিলাম আমি। বুঝতে পারিনি। দুই মাস হয়েছিল। হঠাৎই পেটে ব্যথা শুরু হয়। শট দেওয়ার সময় গর্ভপাত হয়। আমার প্রাণহানি হতে পারত। চিকিৎসক অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু শেষরক্ষা হলো না। আমাকে বাঁচানো কঠিন হয়ে যেত। খুব কষ্ট হয়েছে।’

আরও বলেন, ‘আমার শুটিংয়ের সবাই খুব ভালো। এই পরিস্থিতিতে আমাকে খুব সাহায্য করেছে। কোনোভাবে শট শেষ করেই আমাকে হাসপাতালে নিয়ে আসে সকলে।’

Anwesa Ray Mukhopadhyay : শুটিংয়ের মাঝে গর্ভপাত অভিনেত্রীর
Anwesa Ray Mukhopadhyay : শুটিংয়ের মাঝে গর্ভপাত অভিনেত্রীর

হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনায় মন খারাপ অন্বেষার। তবে নিজেকে সামলে রাখার চেষ্টা করছেন। মানসিকভাবে শক্ত থাকতে চাইছেন। অভিনেত্রীর পাশে আছেন তার স্বামী। সারাক্ষণ দেখভাল করছেন স্ত্রীর।

হাঙ্গামা/প্রিয়াঙ্কা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ