Header Ads Widget

Responsive Advertisement

Riva Arora : ডেলিভারি বয়ের হাতে হেনস্তার শিকার

Riva Arora : ডেলিভারি বয়ের হাতে হেনস্তার শিকার
Riva Arora : ডেলিভারি বয়ের হাতে হেনস্তার শিকার 

ডেলিভারি বয়ের হাতে হেনস্তার শিকার অভিনেত্রী





বলিউড রিপোর্টার: নিজের বাড়িতে ডেলিভারি বয়ের হাতে হেনস্তার শিকার হয়েছেন ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ খ্যাত অভিনেত্রী রিভা অরোরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন তিনি। ঘটনাটি প্রকাশ্যে আসার পর ভক্তদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে।ঘটনার বর্ণনা দিয়ে রিভা জানান, একটি অনলাইন প্ল্যাটফর্মের ডেলিভারি এক্সিকিউটিভ তার বাড়িতে পণ্য পৌঁছে দিতে আসেন। তখন সেই ব্যক্তি রিভার সাথে অশালীন আচরণ শুরু করেন। এক পর্যায়ে ওই কর্মী আপত্তিকর ভাষা ব্যবহার করেন বলে অভিযোগ করেছেন এ অভিনেত্রী।



রিভা তার পোস্টে বলেন, এ ধরনের ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিশেষ করে বাড়িতে এসে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে নূন্যতম সম্মান ও সৌজন্য বজায় রাখা উচিত।


হেনস্তার শিকার হওয়ার পর রিভা সংশ্লিষ্ট অনলাইন প্রতিষ্ঠানের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।



রিভা মাত্র দেড় বছর বয়সে মডেলিংয়ের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেন। এরপর থেকে তিনি চলচ্চিত্র ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন। ইমতিয়াজ আলী পরিচালিত এবং রণবীর কাপুর অভিনীত ‘রকস্টার’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে তার বড় পর্দায় অভিষেক হয়। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমায় অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি পান। এছাড়া তিনি 'মম', 'হাসিনা পার্কার' এবং 'ভারত'-এর মতো জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন।



হাঙ্গামা/জ্যাকুলিন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ