Header Ads Widget

Responsive Advertisement

Nafis Ahmed : ‘পরম্পরা’য় প্রশংসিত নাফিস আহমেদ

Nafis Ahmed : ‘পরম্পরা’য় প্রশংসিত নাফিস আহমেদ
Nafis Ahmed : ‘পরম্পরা’য় প্রশংসিত নাফিস আহমেদ


‘পরম্পরা’য় প্রশংসিত নাফিস আহমেদ


ঢালিউড রিপোর্টার: জনপ্রিয় অভিনেতা নাফিস আহমেদ সময়ের অন্যতম ব্যস্ত শিল্পী। নাটক, চলচ্চিত্র, ওয়েব সিরিজ ও বিজ্ঞাপন—সব মাধ্যমেই নিয়মিত কাজ করে চলেছেন তিনি। তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে তার অভিনীত ধারাবাহিক নাটক ‘পরম্পরা’। শততম পর্ব অতিক্রম করা এই ধারাবাহিকে তার অভিনয় দর্শক ও সমালোচক—উভয় মহল থেকেই পাচ্ছে ব্যাপক প্রশংসা।

নাটকটিতে নাফিস আহমেদকে দেখা যাচ্ছে রাজিব চরিত্রে। প্রেম, আবেগ ও জটিল মানসিক টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া এই চরিত্রটি ইতোমধ্যেই দর্শকদের কাছে আলাদা পরিচিতি পেয়েছে। রাজিব তার ভালোবাসার মানুষ মেঘাকে নিজের করে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। ভালোবাসাকে ঘিরে তার অদম্য আকাঙ্ক্ষা, আবেগ এবং নানা সিদ্ধান্ত গল্পে তৈরি করেছে নতুন নতুন মোড়। শেষ পর্যন্ত রাজিব কি মেঘার মন জয় করতে পারবে—সেই কৌতূহলই এখন দর্শকদের নাটকটির প্রতি আরও বেশি আকৃষ্ট করে রাখছে।

Nafis Ahmed : ‘পরম্পরা’য় প্রশংসিত নাফিস আহমেদ


আশিষ রায়ের পরিচালনায় নির্মিত ‘পরম্পরা’ মূলত তিন প্রজন্মের একটি যৌথ পরিবারের গল্প। পারিবারিক বন্ধন, সম্পর্কের টানাপোড়েন, মান-অভিমান, প্রেম, বন্ধুত্ব এবং সমাজের নানা রীতিনীতিকে ঘিরে এগিয়েছে এর কাহিনি। বাস্তবধর্মী উপস্থাপনা, শক্তিশালী গল্প এবং বৈচিত্র্যময় চরিত্র নির্মাণের কারণে শুরু থেকেই নাটকটি দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে।

Nafis Ahmed : ‘পরম্পরা’য় প্রশংসিত নাফিস আহমেদ


বিশেষ করে রাজিব চরিত্রে নাফিস আহমেদের সংযত ও প্রাণবন্ত অভিনয় নাটকের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। চরিত্রটির আবেগ, দ্বন্দ্ব এবং ভালোবাসার প্রকাশ তিনি যেভাবে পর্দায় তুলে ধরছেন, তা দর্শকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার অভিনয় নিয়ে নিয়মিত প্রশংসা করছেন দর্শকরা।



ড্রামা, রোমান্স ও সাসপেন্সে ভরপুর ‘পরম্পরা’ বর্তমানে নিয়মিত প্রচারিত হচ্ছে দীপ্ত টিভিতে। নাটকটিতে নাফিস আহমেদের পাশাপাশি অভিনয় করছেন ডলি যোহর, সুষমা সরকার, শতাব্দী ওয়াদুদ, শানু, নুপুর, রাজ কাজলসহ একঝাঁক অভিজ্ঞ ও নবীন শিল্পী।

হাঙ্গামা/ধ্রুব

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ