Header Ads Widget

Responsive Advertisement

Pori Moni Vs Shakib Al Hasan : পরীমনির কাছে আবারো হারলেন সাকিব আল হাসান

Pori Moni Vs Shakib Al Hasan : পরীমনির কাছে আবারো হারলেন সাকিব আল হাসান
Pori Moni Vs Shakib Al Hasan : পরীমনির কাছে আবারো হারলেন সাকিব আল হাসান


পরীমনির কাছে আবারো হারলেন সাকিব আল হাসান

ঢালিউড রিপোর্টার: বাংলাদেশের শোবিজ অঙ্গনে নতুন এক মাইলফলক গড়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। ফেসবুকে অনুসারীর সংখ্যায় দীর্ঘদিন শীর্ষে থাকা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে পেছনে ফেলে এখন দেশের সবচেয়ে বেশি অনুসারীর মালিক তিনি।



সর্বশেষ তথ্য অনুযায়ী, পরীমনির অফিসিয়াল ফেসবুক পেজ ও প্রোফাইল মিলিয়ে অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখেরও বেশি। অন্যদিকে সাকিব আল হাসানের ফেসবুক অনুসারী সংখ্যা ১ কোটি ৬০ লাখের বেশি। ফলে প্রায় ১০ লাখ বা ১ মিলিয়ন অনুসারীর ব্যবধানে শীর্ষস্থান দখল করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।



জানা গেছে, গত বছর পর্যন্ত দুজনের অনুসারীর সংখ্যা প্রায় সমান ছিল। পরবর্তী সময়ে কিছু সময়ের জন্য আবারও এগিয়ে যান সাকিব। তবে ধারাবাহিকভাবে অনুসারী বাড়তে থাকায় সর্বশেষ হিসেবে পরীমনি তাকে ছাড়িয়ে গেছেন।



ব্যক্তিগত জীবন, চলচ্চিত্রের কাজ, দুই সন্তানকে ঘিরে নানা মুহূর্ত এবং বিভিন্ন সামাজিক বার্তা নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন পরীমনি। তার পোস্ট, ছবি ও লাইভ ভিডিও ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। অনেকেই মনে করছেন, সেই ধারাবাহিক সক্রিয় উপস্থিতি ও জনপ্রিয়তার প্রতিফলনই দেখা গেছে অনুসারীর সংখ্যায়।



এর মধ্য দিয়ে ফেসবুকে বাংলাদেশের তারকাদের মধ্যে সবচেয়ে বেশি অনুসারীর নতুন রেকর্ড গড়ে আবারও আলোচনায় উঠে এলেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী।

হাঙ্গামা/সানজানা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ