Header Ads Widget

Responsive Advertisement

Shivangi Joshi : মামার হাতে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন

Shivangi Joshi : মামার হাতে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন
Shivangi Joshi : মামার হাতে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন


মামার হাতে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন অভিনেত্রী



বলিউড রিপোর্টার: নেটফ্লিক্সের রিয়েলিটি শো থেকে একের পর এক বেরিয়ে আসছে প্রতিযোগীদের অজানা গল্প। সম্প্রতি ‘ইয়ে রিশতা ক্যা কেহলাতা হ্যায়’ খ্যাত জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শিবাঙ্গী যোশী তাঁর জীবনের এক গোপন তথ্য প্রকাশ করেছেন। রিয়েলিটি শো ‘লক আপ: সচ ইয়া সাজা’র দ্বিতীয় মৌসুমের কারাগারে তাঁর এই চাঞ্চল্যকর স্বীকারোক্তি শুনে স্তম্ভিত হয়ে যান বাকি কারাবন্দিরা। অভিনেত্রী জানান, অভিনয়জগতে পা রাখার আগে এক ঘনিষ্ঠ আত্মীয়ের কাছে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন তিনি।



শিবাঙ্গীর কথায়, ‘যাকে অন্ধের মতো বিশ্বাস করতাম সেই মানুষটা এই জঘন্য কাজ করেছিল। সে আমার মায়ের পাতানো ভাই হতো। আমরা তাকে ‘মামা’ বলে ডাকতাম। সমাজে তিনি অত্যন্ত প্রভাবশালী একজন মানুষ ছিলেন।’



শৈশবের দিনগুলোর কথা টেনে অভিনেত্রী বলেন, “কথিত মামা বলতেন, ‘তুমি যেহেতু বম্বে অভিনয় করতে যাচ্ছ, তাই গাড়ি চালানো শেখা দরকার।’ তিনি আমাকে কোলে বসিয়ে গাড়ির স্টিয়ারিং ধরতে বলতেন। আরও বলতেন, ‘এভাবে তুমি গাড়ি চালানো শিখবে।’ তাঁর কোলে বসে গাড়ি চালানো শিখতাম, কিন্তু তখন আমার বোঝার বয়স ছিল না যে এর পেছনে কী উদ্দেশ্য রয়েছে। তাঁর কথামতো বসতাম ঠিকই, কিন্তু আমার বিন্দুমাত্র ভালো লাগত না। একপর্যায়ে তাঁকে জানিয়ে দিই, গাড়ি চালানো শিখব না।”



এক ভয়ংকর রাতের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শিবাঙ্গী। তিনি জানান, বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে ওই ব্যক্তি একদিন রাতে তাঁদের বাড়িতে আসেন। অভিনয়ে সফল হতে হলে সব ধরনের দৃশ্যে অভিনয় করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে— এমন অজুহাত দিয়ে শিবাঙ্গীর গায়ে হাত দেন এবং শ্লীলতাহানির চেষ্টা করেন।



ঘটনার বিবরণ দিয়ে অভিনেত্রী বলেন, “সে আমাকে জড়িয়ে ধরে বলতে শুরু করল, ‘তোমাকে সব ধরনের দৃশ্যের জন্য প্রস্তুত থাকতে হবে।’ এরপর সে আমার কপালে ও গালে চুমু দেওয়ার চেষ্টা করে। তখন আমি সজোরে ধাক্কা দিই। এতে সে প্রচণ্ড রেগে গিয়ে আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়।”


অভিনেত্রী জানান, ঠিক সেই সময় তাঁর বাবা-মা বাড়িতে ফিরে আসেন। ঘটনাটি জানতে পেরে তাঁর বাবা ওই ব্যক্তিকে বাড়ি থেকে বের করে দেন।


উল্লেখ্য, ২০১৩ সালে জনপ্রিয় টেলিভিশন শো ‘খেলতি হ্যায় জিন্দেগী আঁখ মিচোলি’-তে শিশুশিল্পী হিসেবে ছোটপর্দায় অভিষেক হয় তাঁর। এরপর ২০১৪-১৫ সাল পর্যন্ত তিনি জনপ্রিয় শো ‘বেইনতেহা’-তে আয়েশা চরিত্রে অভিনয় করে নজর কাড়েন। পরবর্তীতে তিনি অন্যান্য শোতেও কাজ করেন।


হাঙ্গামা/মিমি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ