Header Ads Widget

Responsive Advertisement

Anindita Bose : দুইবার বিচ্ছেদের পর আবারো বিয়ে করতে চান অনিন্দিতা

Anindita Bose : দুইবার বিচ্ছেদের পর আবারো বিয়ে করতে চান অনিন্দিতা
Anindita Bose : দুইবার বিচ্ছেদের পর আবারো বিয়ে করতে চান অনিন্দিতা


দুইবার বিচ্ছেদের পর আবারো বিয়ে করতে চান অনিন্দিতা

টলিউড রিপোর্টার: টলিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী অনিন্দিতা বসু। তার শোবিজে যাত্রা তার জন্য সহজ ছিল না, পদে পদে সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। ব্যক্তিগত জীবনেও একাধিকবার হোঁচট খেয়েছেন তিনি। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এসব বিষয়ে কথা বলেছেন অনিন্দিতা।

২০১৩ সালে অভিনেতা গৌরব চ্যাটার্জির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। উত্তমকুমারের বাড়ির বউ হয়ে নিজেকে মানিয়ে নিতে কোনো অসুবিধা হয়েছিল কি না? এ প্রশ্নের জবাবে অনিন্দিতা বসু বলেন, ‘আমি আসলে ওই নামের ভারটা নিয়ে আলাদা করে ভেবে দেখিনি। বিয়ে আর পরিবার, দুটো জিনিসকে একদম একভাবে ভাবিনি। আমার জন্য এটা ছিল শুধু আমার সঙ্গীর সঙ্গে থাকা। ব্যস, এর বাইরে কিছু আর ভাবিনি। এখনো ও আমার বন্ধু।’

দাম্পত্য সম্পর্ক নিয়ে অনেক ঝড় সামলাতে হয়েছে। এ বিষয়ে অনিন্দিতা বসু বলেন, ‘আমার কাছে এটা ট্যাবু নয়। সব ধরনের পরিস্থিতি সামলাতে আমাকে থেরাপি খুবই সাহায্য করেছে। কিছু পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছি, কিছু সমস্যা সামলেছি, আবার নিজেকে শক্ত করে আমার মতো করে এগিয়েছি। আমি নিজেও এখন আর্ট থেরাপি শিখছি, যাতে আমিও অন্যদের সাহায্য করতে পারি।’

ব্যক্তিগত জীবনে অনিন্দিতা এখন সুখী। তার ভাষায়, ‘জীবনের কঠিন পরিস্থিতি নানা সময়ে নানা শিক্ষা দিয়ে যায়, পরিস্থিতি সামলানোর ক্ষমতাও দিয়ে যায়। আর আমি এখন যেমন, সেই অনিন্দিতাকেও আমিই গড়েছি। তাই কোনো আক্ষেপ নেই। ব্যক্তিগত জীবনে এখন খুব খুশি।’

সম্পর্কের ভাঙা-গড়া থেকেও নানা শিক্ষা নিয়েছেন অনিন্দিতা। এ বিষয়ে এই অভিনেত্রী বলেন, ‘একটা সম্পর্কে যখন বিচ্ছেদ হয়, তখন স্বাভাবিকভাবেই অপর পক্ষকে দোষটা দিয়ে দিই। কিন্তু এক হাতে তো আর তালি বাজে না। আগে তো ম্যাচিউরিটিটা আসে না। আমরা সবাই আবেগপ্রবণ। এখন এই বয়সে জানি কোন পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে হয়।’

প্রাক্তন সঙ্গীদের সঙ্গে যোগাযোগ রাখেন কি না? এমন প্রশ্নের জবাবে অনিন্দিতা বলেন, ‘কোথাও যখন দেখা হয়, তখন হাই, হ্যালো বলি। কেমন আছিস তো বলিই! এখন তারা তাদের মতো করে জীবনযাপন করছে। তারা বিবাহিত, সুখী দাম্পত্যজীবন কাটাচ্ছেন।’

অতীতে দাম্পত্যজীবনে সুখী হননি অনিন্দিতা, তারপরও বিয়েতে বিশ্বাসী। তিনি বলেন, ‘আমি বিয়ে করব। কারণ আমার বিয়ে প্রতিষ্ঠান নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হলো দু’জন মানুষের বিয়ে হলো, তাদের বিয়ে টিকল না। ঠিক করার চেষ্টা করেও যদি সমস্যা থেকেই যায় তা হলে তো একসঙ্গে থেকে লাভ নেই। বিয়ে একটা বড় দায়িত্ব। আমি নিজের জন্য বিয়ে করতে চাই। আশা করছি, ভবিষ্যতে করব।’

উল্লেখ্য, ২০১৩ সালে গৌরব চ্যাটার্জির সঙ্গে ঘর বাঁধেন অনিন্দিতা। ২০১৫ সালে এ সংসারের ইতি টানেন তারা। একই বছর অভিমন্যু মুখার্জির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। কিন্তু দুই বছর পর এ সংসারও ভেঙে যায়। দ্বিতীয় সংসার ভাঙার পর অভিনেতা সৌরভ দাসের সঙ্গে সম্পর্কে জড়ান। বিয়ের পরিকল্পনা করলেও তা আর বাস্তবে রূপ নেয়নি।  

হাঙ্গামা/প্রিয়াঙ্কা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ