Header Ads Widget

Responsive Advertisement

Tecno Spark 50C : পানির নিচে ছবি তোলা ও ভিডিও করা যায় এই স্মার্টফোনে

Tecno Spark 50C : পানির নিচে ছবি তোলা ও ভিডিও করা যায় এই স্মার্টফোনে
Tecno Spark 50C : পানির নিচে ছবি তোলা ও ভিডিও করা যায় এই স্মার্টফোনে


Tecno Spark 50C : পানির নিচে ছবি তোলা ও ভিডিও করা যায় এই স্মার্টফোনে



টেকনোলজি রিপোর্টার: দেশের বাজারে আন্ডারওয়াটার ফটোগ্রাফি প্রযুক্তিনির্ভর নতুন স্মার্টফোন এনেছে টেকনো। ‘টেকনো স্পার্ক ৫০সি’ মডেলের ফোনটির মাধ্যমে সহজেই পানির নিচে ছবি তোলার পাশাপাশি ভিডিও করা যায়। পানিরোধী হওয়ায় পানিতে পড়ে গেলেও নষ্ট হয় না ফোনটি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টেকনো বাংলাদেশ।


কি আছে Tecno Spark 50C ফোনে?

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ দশমিক ৭৮ ইঞ্চি পর্দার ফোনটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফলে সহজেই উন্নত রেজোল্যুশনের ছবি ও ভিডিও দেখা যায়। ৪ গিগাবাইট র‍্যামযুক্ত ফোনটির ধারণক্ষমতা সংস্করণভেদে ৬৪ ও ১২৮ গিগাবাইট। ফোনটিতে ৫ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকায় চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না।

অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৮১ প্রসেসর থাকায় দ্রুতগতিতে ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি একসঙ্গে একাধিক কাজ করা যায়। নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তির ফোনটিতে দুটি স্পিকার থাকায় ভিড়ের মধ্যেও স্পষ্ট শব্দ শোনা যায়। ফোনটিতে ড্রপ রেজিস্ট্যান্স সুবিধাও রয়েছে। ফলে প্রায় সাড়ে পাঁচ ফুট ওপর থেকে পড়ে গেলেও ভাঙে না।

ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত ফোনটির সামনে–পেছেন ফ্ল্যাশসহ ৮ ও ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর এআই ইমেজিং টুল থাকায় স্বয়ংক্রিয়ভাবে ভালো মানের ছবি ও ভিডিও ধারণ করা যায় ফোনটিতে। আস্ক এলা, এআই রাইটিং এবং হাই ট্রান্সলেটরের মতো এআই টুলও রয়েছে ফোনটিতে।


দাম কত Tecno Spark 50C ফোনের?

সংস্করণভেদে ফোনটির দাম ধরা হয়েছে যথাক্রমে ২১ হাজার ৯৯৯ টাকা ও ২৩ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট ছাড়া)।

হাঙ্গামা/রনি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ