Header Ads Widget

Responsive Advertisement

Keya Payel: সাড়ে ৫টায় প্রিমিয়ারে ডেকে, নায়িকা এলেন অনুষ্ঠান শেষে

Keya Payel: সাড়ে ৫টায় প্রিমিয়ারে ডেকে, নায়িকা এলেন অনুষ্ঠান শেষে
Keya Payel: সাড়ে ৫টায় প্রিমিয়ারে ডেকে, নায়িকা এলেন অনুষ্ঠান শেষে


সাড়ে ৫টায় প্রিমিয়ারে ডেকে, নায়িকা এলেন অনুষ্ঠান শেষে


ঢালিউড রিপোর্টার: ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’-এর প্রিমিয়ার শেষ হওয়ার পর অনুষ্ঠানস্থলে পৌঁছান অভিনেত্রী কেয়া পায়েল। তার দেরিতে উপস্থিত হওয়াকে কেন্দ্র করে প্রিমিয়ারে আসা সাংবাদিকদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। দীর্ঘ সময় অপেক্ষার পর অনেক সাংবাদিক অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান বলে জানা গেছে।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরের সিভিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় চরকি অরিজিনাল ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’-এর প্রিমিয়ার।

আয়োজকদের পক্ষ থেকে বিকেল সাড়ে ৫টার দিকে সাংবাদিকদের অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।

তবে নির্ধারিত সময় পার হলেও সেখানে দেখা যায়নি কেয়া পায়েলকে। পরে তাকে ছাড়াই শুরু হয় সিনেমাটির প্রিমিয়ার প্রদর্শনী।

উপস্থিত সাংবাদিকদের কয়েকজনের ভাষ্য, দীর্ঘ সময় অপেক্ষা করেও অভিনেত্রীর দেখা না পাওয়ায় একপর্যায়ে অনেকেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এরপর রাত ৯টার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছান কেয়া পায়েল। ততক্ষণে শেষ হয়ে গেছে ‘হ্যাপিলি ম্যারিড’-এর প্রিমিয়ার শো। ফলে সাংবাদিকদের সঙ্গে তার সাক্ষাৎ হয় প্রদর্শনী শেষ হওয়ার পর। এ সময় নিজের দেরির জন্য দুঃখ প্রকাশ করেন অভিনেত্রী।

‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মে প্রথমবার আরিফিন শুভর সঙ্গে জুটি বেঁধেছেন কেয়া পায়েল। জাহিদ প্রীতম পরিচালিত সিনেমাটি নির্মিত হয়েছে ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের আওতায়।

ছবিয়াল সহ-প্রযোজিত এবং চরকি প্রযোজিত সিনেমাটি আগামী ৮ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

দাম্পত্য জীবনের সামাজিক ও মনস্তাত্ত্বিক টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটির গল্প। এতে আনিস চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, আর অনামিকা চরিত্রে দেখা যাবে কেয়া পায়েলকে।

মুক্তির আগে সিনেমাটির প্রচারণাতেও আলোচনায় এসেছিলেন এই জুটি। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের ‘হ্যাপিলি ম্যারিড’ লেখা পোস্ট ঘিরে তৈরি হয়েছিল নানা আলোচনা। পরে জানা যায়, সেটি ছিল সিনেমাটির প্রচারণার কৌশল।

প্রিমিয়ার অনুষ্ঠানে আরিফিন শুভ ও কেয়া পায়েল ছাড়াও উপস্থিত ছিলেন নির্মাতা জাহিদ প্রীতম, চরকির সিইও রেদওয়ান রনি, নুসরাত ইমরোজ তিশা, দীপা খন্দকার, সালাহউদ্দিন লাভলু, আরেফিন জিলানীসহ সিনেমাটির অন্যান্য কলাকুশলী।

তবে সিনেমাটির গল্প বা তারকাদের উপস্থিতির পাশাপাশি প্রিমিয়ারে কেয়া পায়েলের দেরিতে আসার বিষয়টিই অনুষ্ঠানের পর সাংবাদিকদের আলোচনায় উঠে আসে।

হাঙ্গামা/প্রিয়াঙ্কা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ