Header Ads Widget

Responsive Advertisement

Salman Khan: বন্ধুর ছেলের জন্মদাতা কি সালমান খান?

Salman Khan: বন্ধুর ছেলের জন্মদাতা কি সালমান খান?
Salman Khan: বন্ধুর ছেলের জন্মদাতা কি সালমান খান?


বন্ধুর ছেলের জন্মদাতা কি সালমান খান?


বলিউড রিপোর্টার: সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন চলচ্চিত্র প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার ছেলে সুফিয়ান নাদিয়াদওয়ালা।

মুম্বাইয়ে বাবা-মায়ের সঙ্গে একটি অনুষ্ঠানে তার উপস্থিতির পরই চেহারা ও স্টাইল নিয়ে তুলনা শুরু হয়েছে বলিউড তারকা সালমান খানের সঙ্গে। বিশেষ করে সুফিয়ানের লুকে ৯০ দশকের সালমান খানের ছাপ খুঁজে পেয়েছেন অনেক নেটিজেন।

সম্প্রতি ‘প্রেম কীতানু’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে বাবা সাজিদ নাদিয়াদওয়ালা ও মা ওয়ার্দা খান নাদিয়াদওয়ালার সঙ্গে হাজির হন সুফিয়ান।

অনুষ্ঠানের প্রবেশপথে সালমান খানের সঙ্গেও তার দেখা হয়। দুজনকে একই জায়গায় দেখা যাওয়ার পর বিষয়টি আরও বেশি নজর কাড়ে সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের।

সুফিয়ানের চেহারা নিয়ে এমন আলোচনা অবশ্য নতুন নয়। চলতি বছরের এপ্রিলেও তার কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল।

তখনও অনেকেই তার মুখের গড়ন, চুলের স্টাইল ও শারীরিক গঠনের সঙ্গে সালমান খানের তরুণ বয়সের মিল খুঁজে পেয়েছিলেন।

সম্প্রতি নতুন করে সুফিয়ানের ছবি প্রকাশ্যে আসার পর সেই পুরনো আলোচনা আবার সামনে আসে। সামাজিক মাধ্যমে কেউ তাকে সালমান খানের ‘ইয়ঙ্গার ভার্সন’ বলে মন্তব্য করেছেন।

আবার কেউ সরাসরি তাকে ‘৯০ দশকের সালমান খান’ বলে উল্লেখ করেছেন। তার স্টাইল ও শারীরিক গঠন নিয়েও প্রশংসা করেছেন অনেকে।

এক নেটিজেন তো মজা করে লিখেছেন, সুফিয়ানকে নাকি সালমান খানের চেয়েও বেশি সালমান খানের মতো মনে হচ্ছে। এমন মন্তব্যের পর তার ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

সুফিয়ান সাজিদ নাদিয়াদওয়ালা ও ওয়ার্দা খান নাদিয়াদওয়ালার ছোট ছেলে। তার বাবা সাজিদ বলিউডের পরিচিত প্রযোজক এবং সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও পরিচিত। সেই কারণে সুফিয়ানের সঙ্গে সালমানের ছবি বা উপস্থিতি নতুন করে আগ্রহ তৈরি করেছে।

তবে সুফিয়ান ভবিষ্যতে বাবার পথ অনুসরণ করে বলিউডে অভিনয়ে আসবেন কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানা যায়নি।

এদিকে সালমান খান বর্তমানে রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ২০তম আসর নিয়ে ব্যস্ত। এর মধ্যেই সাজিদপুত্র সুফিয়ানকে ঘিরে শুরু হওয়া এই আলোচনা আবারও সামনে এনেছে সালমান খানের তরুণ বয়সের জনপ্রিয় লুকের প্রসঙ্গ।

হাঙ্গামা/প্রিয়াঙ্কা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ