Header Ads Widget

Responsive Advertisement

Sadia Jahan Prova : নিজের প্রেম মুখ খুললেন প্রভা

Sadia Jahan Prova - সাদিয়া জাহান প্রভা
Sadia Jahan Prova - সাদিয়া জাহান প্রভা

নিজের প্রেম মুখ খুললেন প্রভা


ক্যারিয়ারের শুরু থেকেই প্রেম-বিয়ে নিয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনার শীর্ষে রয়েছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বেশ অনেকদিন ধরে গুঞ্জন চলছে তার নতুন প্রেমের। শোনা গেছে সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গে প্রেম করছেন এ অভিনেত্রী। বছরের শুরুতে বিষয়টি নিয়ে সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় ওঠে। তবে এ প্রসঙ্গে স্পষ্ট করে কিছুই বলেননি ইমরান-প্রভা। 

প্রেমের গুঞ্জন ওঠার আগে সামাজিক মাধ্যমের একাউন্টগুলোতে ইমরানের সঙ্গে তোলা ছবি নিয়মিতই শেয়ার করতেন প্রভা। তাছাড়া একে-অপরের ছবিতে ইঙ্গিতপূর্ণ প্রেমময় মন্তব্যও করতেন তারা। কিন্তু বিষয়টি সংবাদমাধ্যমে তাদের প্রেমের প্রসঙ্গ উঠে আসার পরই দুজনেই নীরব হয়ে গেছেন। বেশ কিছুদিন এ বিষয়ে প্রভা চুপ থাকলেও কদিন ধরে সামাজিক মাধ্যমে ফের সক্রিয় হয়েছেন তিনি। গত ২৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নিজের ইনস্টাগ্রাম একাউন্টে একটি তরতাজা ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী।

Sadia Jahan Prova - সাদিয়া জাহান প্রভা
Sadia Jahan Prova - সাদিয়া জাহান প্রভা


ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যায়, একটি হালকা ছাই রঙা চেয়ারে খালি পায়ে বসে আছেন প্রভা। তার পরনে একটি টুকটুকে লাল গাউন। খোলা চুল বুকের ওপর এলিয়ে পড়েছে। ডান হাতে নিচের দিকে ঝুলিয়ে রেখেছেন একজোড়া লাল জুতা। হাতে শোভা পাচ্ছে সোনালি চেনের ঘড়ি। এমন ছবি পোস্ট করে তার ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, “পৃথিবীর দুটো জিনিস কখনো লুকিয়ে রাখা যায় না, তা হলো প্রেম ও লাল জামা। বিঃ দ্রঃ আমি সিঙ্গেল।”

তবে এ ছবি তোলার ক্রেডিট দিয়েছেন একটি লাল হার্ট ইমোজিকে। যা ইঙ্গিত করে, ভালোবাসার মানুষটিই যেনো তার এই ছবিটি তুলে দিয়েছেন। এতেই প্রশ্নবিদ্ধ হয়েছে প্রভার নিজেকে সিঙ্গেল দাবি করার বিষয়টি। প্রভার পোষ্ট করা এই ছবিতে একটি বিষয় লক্ষ্মণীয়, তা হলো প্রভার হাতের অনামিকা আঙুলের আংটি। এ আংটি নিয়ে এর আগেও গুঞ্জন উঠেছিলো। শোনা গিয়েছিলো, জনপ্রিয় এই অভিনেত্রী গোপনে আংটি বদল করেছেন। যদিও বরাবরের মতো ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো মন্তব্যই করেননি সাদিয়া জাহান প্রভা।

হাঙ্গামা/অর্নব

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ