Header Ads Widget

Responsive Advertisement

Sadia Jahan Prova : সবার কাছে ক্ষমা চাইলেন প্রভা

সবার কাছে ক্ষমা চাইলেন প্রভা
সবার কাছে ক্ষমা চাইলেন প্রভা

সবার কাছে ক্ষমা চাইলেন প্রভা


বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। রূপ-লাবণ্যে অপরুপ এই অভিনেত্রী ইতোমধ্যে অভিনয়ের নিপুণ দক্ষতায় জয় করেছেন দর্শক হৃদয়। শোবিজ অঙ্গনে আত্মপ্রকাশের পর এই লাস্যময়ী অভিনেত্রী নিজেকে মেলে ধরেছিলেন খুব চমৎকারভাবে। সেসময় সুপার হিট নাটকের কথা ভাবলেই সবার আগে ভাবতে হতো তার নাম। 

ক্যারিয়ারের শুরু থেকেই কোনো না কোনো প্রসঙ্গ নিয়ে আলোচনায় রয়েছেন প্রভা। শুরুর দিকে বেশ কয়েকবার অভিনয় দক্ষতা ও রুপ লাবণ্যর গুণে ম্যাগাজিনের মলাটে স্থান করে নিয়েছেন। কিন্তু ব্যক্তি জীবনের একটি অপ্রত্যাশিত ঘটনার কারনে স্হবির হয়ে পড়ে এই অভিনেত্রীর পথচলা। তার সেই অপ্রত্যাশিত ঘটনাকে নিয়ে চর্চা এই দীর্ঘদিনেও থামেনি। এবার সবার কাছে ক্ষমা চেয়ে ফের আলোচনায় এসেছেন প্রভা।

গত ২৮ জুন (মঙ্গলবার) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বেশ কয়েকটি স্টোরি শেয়ার করেন তিনি। এরমধ্যে একটি স্টোরিতে সবার কাছে ক্ষমা চেয়েছেন প্রভা। পাশাপাশি সকলের নিকট দোয়াও চেয়েছেন তিনি। 

ইনস্টাগ্রাম স্টোরিতে প্রভা লিখেছেন, ‘‘জীবন খুবই অনিশ্চিত। যে কারোর সঙ্গে যেকোনো কিছু ঘটে যেতে পারে। এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে, যদি আমার কিছু হয়ে যায়...। যদি আমি কাউকে জেনে-বুঝে কিংবা অজান্তে কষ্ট দিয়ে থাকি, কারো অনুভূতিতে আঘাত করে থাকি, তার জন্য দুঃখ প্রকাশ করছি।’’

তিনি আরো লেখেন, ‘‘আমি ক্ষমা চাইছি, প্লিজ আমার সকল অপরাধ ক্ষমা করে দিন। এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের মঙ্গল করুন।’’ প্রভার এই ক্ষমা চাওয়ার পেছনে মূলত কি কারণ রয়েছে, তা বোঝা যায়নি। 

উল্লেখ্য, ‘কাউন্টডাউন’ নামের একটি ধারাবাহিক নাটক নিয়ে বর্তমানে ব্যস্ত রয়েছে প্রভা। এটি পরিচালনা করছেন সকাল আহমেদ। গত ৩১ মে থেকে এটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হচ্ছে। এই নাটকে প্রভার বিপরিতে অভিনয় করছেন তৌসিফ মাহবুব ও সজল। এছাড়া আরো রয়েছেন অর্ষা, উর্মিলা, মিশু সাব্বির, আরফান আহমেদ প্রমুখ।

হাঙ্গামা/অর্নব

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ