Header Ads Widget

Responsive Advertisement

Apu Biswas : ‘স্বর্গে’ অপু বিশ্বাস

Apu Biswas : ‘স্বর্গে’ অপু বিশ্বাস
Apu Biswas : ‘স্বর্গে’ অপু বিশ্বাস


‘স্বর্গে’ অপু বিশ্বাস


ঢালিউড প্রতিবেদক: ‘ঢালিউড কুইন’ খ্যাত অপু বিশ্বাস নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। ইমপ্রেস টেলিফিল্মস প্রযোজিত এ সিনেমাটির জন্য ১০ এপ্রিল (সোমবার) দুপুরে চুক্তি স্বাক্ষর করেন এই নায়িকা। ছবিটি পরিচালনা করবেন শাহরিয়ার নাজিম জয়। তিনি জানান, এটি নায়ক নায়িকা নির্ভর সিনেমা নয়, পুরোপুরি গল্পনির্ভর সিনেমা। সামাজিক বৈষম্যের গল্পে নির্মিত হবে ‘স্বর্গে’।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘নায়ক হিসেবে জয় ভাইকে অনেক আগে পেয়েছিলাম, তার নির্মাণে ‘প্রিয় কমলা’তে কাজ করেছি। সিনেমাটির গল্প ও প্ল্যানিং শুনে এত ভালো লাগে, আমি কাজটির জন্য সঙ্গে সঙ্গে শিডিউল দিয়ে দিয়েছি। আসলে আমার উপর আস্থা রেখে যেসব প্রযোজনা সংস্থা আমাকে সিনেমাতে নেন সবসময় আমি চেষ্টা করি সেই আস্থা ও বিশ্বাস রাখার।’

তিনি আরও বলেন, জয় ভাই অত্যন্ত মেধাবী এবং সময় সচেতন একজন নির্মাতা। তিনি অল্প সময়ে অনেক বেশি মসৃণ করে কাজ করতে জানেন। আমার বিশ্বাস আমাদের নতুন সিনেমা ‘স্বর্গে’ খুব ভালো একটি সিনেমা হবে এবং দর্শকদের কাছ থেকে সুনাম অর্জন করতে সক্ষম হবে।

পরিচালনায় পাশাপাশি এ ছবিতে জয় নিজেও অভিনয় করবেন। এর আগে জয়ের পরিচালনায় ‘প্রিয় কমলা’ সিনেমায় কাজ করেছিলেন অপু বিশ্বাস। জানা গেছে, মে মাসের মাঝামাঝি সময়ে ছবিটির শুটিং শুরু হবে। দেশের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিকভাবে সিনেমাটি প্রদর্শন করা হবে বলেও জানা গেছে।

হাঙ্গামা/মৃদুলা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ