Header Ads Widget

Responsive Advertisement

Apu Biswas : ফের বধূ সাজে অপু বিশ্বাস

Apu Biswas : ফের বধূ সাজে অপু বিশ্বাস
Apu Biswas : ফের বধূ সাজে অপু বিশ্বাস


ফের বধূ সাজে অপু বিশ্বাস


ঢালিউড প্রতিবেদক: সামাজিক মাধ্যমে ব্যাপক সক্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেখানে ব্যক্তিজীবন থেকে ক্যারিয়ার, এমনকি বিভিন্ন সমসাময়িক ইস্যুতে কথা বলেন তিনি। সাবেক স্বামী শাকিব খান এবং একমাত্র ছেলে আব্রাহাম খান জয়ের ব্যাপারেও একসময় বিভিন্ন পোস্ট দিয়েছেন অপু। গত ২৩ মে এক পোস্টে তিনি লেখেন, ‘আত্মবিশ্বাসী নারী ঘৃণা ছড়ায় না।’ সেখানে ভক্ত-শুভাকাক্সক্ষীরা তার এ উদ্ধৃতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। আবার অনেকে অভিনেত্রীকেই আত্মাবিশ্বাসী বলে মন্তব্য করেন।

এবার এ নায়িকা ফেসবুক ভেরিফায়েড পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন। ছবিতে তাকে নববধূর সাজে দেখা গেছে। হালকা সোনালি রঙের শাড়ি, সাদা ব্লাউজ এবং মানান সই গহনায় লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন ঢালিউড ক্যুইন খ্যাত এ নায়িকা। ছবিগুলো পোস্ট করতেই নজর কাড়ে নেটিজেনদের। যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ছবিগুলোয় মাত্র কয়েক ঘণ্টায় ত্রিশ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে এবং মন্তব্য এসেছে দুই হাজারের অধিক। মন্তব্যে প্রিয় তারকার বধু সাজের ছবির প্রশংসাও করেছেন ভক্তরা।

জানা গেছে, অপু বিশ্বাসের এ ছবিগুলো ফটোশুটের। নারায়ণগঞ্জের একটি বিউটি পার্লারের জন্য গৌতম সাহার কোরিওগ্রাফিতে ফটোশুটে অংশ নিয়েছিলেন তিনি। ক্যামেরায় ছিলেন আফজাল হোসেন এবং ভিডিওতে রাব্বি।

হাঙ্গামা/সানজানা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ