Header Ads Widget

Responsive Advertisement

Apu Biswas : প্রবাসীদের সঙ্গে সময় কাটাবেন অপু বিশ্বাস

Apu Biswas : প্রবাসীদের সঙ্গে সময় কাটাবেন অপু বিশ্বাস
Apu Biswas : প্রবাসীদের সঙ্গে সময় কাটাবেন অপু বিশ্বাস


প্রবাসীদের সঙ্গে সময় কাটাবেন অপু বিশ্বাস


ঢালিউড প্রতিবেদক: সিঙ্গাপুর ও মালয়েশিয়ার দুটি শোতে অংশ নিতে দেশ ছাড়বেন অভিনেত্রী অপু বিশ্বাস। সেখানে প্রবাসীদের সঙ্গে নেচে এবং গেয়ে সময় কাটাবেন তিনি। বিষয়টি জানিয়েছেন নায়িকা নিজেই। ৩০ মে (বুধবার) সামাজিক মাধ্যম ফেসবুকে ইভেন্টের দুটি পোস্টার শেয়ার করে এ তথ্য জানিয়েছেন অপু। 

পোস্টারের ক্যাপশনে প্রবাসীদের উদ্দেশে এই নায়িকা বলেন, ‘আমি আসছি সিঙ্গাপুর জুনের তিন তারিখ, মালয়েশিয়ায় জুনের চার তারিখ। সবাই রেডি থাকবেন দেখা হবে, হবে অনেক নাচ গান সঙ্গে থাকব আমি।’

জানা গেছে, বাংলাদেশি কনসার্ট নামের একটি আয়োজনের হয়ে দুই দেশের দুটি শোতে পারফর্ম করবেন এই নায়িকা। অপু ছাড়াও এ দুটি কনসার্টে থাকতে পারেন দেশের আরও কিছু শিল্পী। এসব ইভেন্টে অংশগ্রহণ প্রসঙ্গে গণমাধ্যমে অপু বলেন, ‘প্রবাসে যেসব ভাইবোনেরা মাথার ঘাম পায়ে ফেলে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখছেন, তাদের বিনোদন দিতে পারব ভাবলে আনন্দ হয়। আমি সব সময় বিদেশে শোগুলো উপভোগ করি।’

হাঙ্গামা/সানজানা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ