Header Ads Widget

Responsive Advertisement

Nusraat Faria : বিশ্রাম শেষে শুটিংয়ে ফিরলেন নুসরাত ফারিয়া

Nusraat Faria : বিশ্রাম শেষে শুটিংয়ে ফিরলেন নুসরাত ফারিয়া
Nusraat Faria : বিশ্রাম শেষে শুটিংয়ে ফিরলেন নুসরাত ফারিয়া


বিশ্রাম শেষে শুটিংয়ে ফিরলেন নুসরাত ফারিয়া


নিজস্ব প্রতিবেদক: গত মাসে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছিল নুসরাত ফারিয়াকে। দুদিন পরই কাজে ফিরেছিলেন। চিকিৎসক তখন জানিয়েছিলেন, ফারিয়াকে কয়েকদিন বিশ্রাম নিতে হবে, না হলে পুরোপুরি সুস্থ হতে পারবেন না। 

চিকিৎসকের পরামর্শে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে অবকাশ যাপনের জন্য তুরস্কে যান ফারিয়া। ইস্তাম্বুলে ১০ দিন কাটিয়ে ৩ মার্চ ঢাকায় ফেরেন তিনি। ফিরে পরদিনই নেমে পড়েছেন শুটিংয়ে।

শুটিং প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘এখন পুরোপুরি সুস্থ আমি। দেশে ফিরেই আর সময় নষ্ট করতে চাইনি। চলে এসেছি শুটিং ফ্লোরে।’ তবে কিসের শুটিং তা জানাতে চাননি তিনি। 

এর আগে গত ৮ ফেব্রুয়ারি হঠাৎ অচেতন হয়ে পড়লে দ্রুত রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ফারিয়াকে। অসুস্থতার পর সম্প্রতি তাকে একটি ব্রাইডাল কোম্পানির ফটোশুটে দেখা গেছে।

তথ্য অনুযায়ী, এ কাজটি করেই তুরস্কে উড়াল দেন ফারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই তিনি বেশ কিছু ছবি পোস্ট করেছেন। যেসব ছবিতে দেখা যায় ভ্যাকেশন মুডে আছেন তিনি। তুরস্কের ইস্তাম্বুল শহরের বিভিন্ন ঐতিহাসিক স্থানে ঘুরে বেড়াচ্ছেন।

ক্লাইম্যাক্স/সানজানা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ