Header Ads Widget

Responsive Advertisement

Manosi Sengupta : দাম্পত্যে ফাটলের পর এবার আরেক পদক্ষেপ মানসীর

Manosi Sengupta : দাম্পত্যে ফাটলের পর এবার আরেক পদক্ষেপ মানসীর
Manosi Sengupta : দাম্পত্যে ফাটলের পর এবার আরেক পদক্ষেপ মানসীর


দাম্পত্যে ফাটলের পর এবার আরেক পদক্ষেপ মানসীর


টলিউড রিপোর্টার: স্পষ্ট করে না হলেও, ছেলের এক বছরের জন্মদিনে প্রকাশ্যে এনেছিলেন বৈবাহিক সম্পর্কের টানাপড়েনের কথা। বলছি ভারতীয় অভিনেত্রী মানসী সেনগুপ্তর কথা। সম্প্রতি মা হওয়ার এক বছর পূর্তিতে মানসী লিখেছিলেন, আমিই তোমার মা, আমিই তোমার বাবা। মানসীর এই পোস্টের পরে বেশ আলোচনা শুরু হয়।



অভিনেত্রী জল্পনায় সিলমোহর দিয়ে জানান, তারা ডিভোর্স ফাইল করেছেন। সেই ঘোষণার পরেই এবার আরও এক বড় সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী।



অভিনয়ের পাশাপাশি মানসী ব্লগিংও করতেন। শুটিং ফ্লোর, মেকআপ রুমের আড্ডা, ছেলে-মেয়ে এবং পরিবারের সঙ্গে কাটানো নানা মুহূর্তও তুলে ধরতেন ভ্লগ ভিডিওতে। তবে সাম্প্রতিক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতেই তিনি ভ্লগিং থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।



সামাজিকমাধ্যমে পোস্ট করেই নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছিন তিন। মানসী লেখেন, প্রথম থেকেই আমার সামাজিকমাধ্যম নিয়ে অনীহা ছিল। তারপর ব্লগিং, বিটিএস মাঝে মাঝে পোস্ট করতাম। কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলাম দিনে দিনে এটা একটা মানসিক অশান্তির কারণ হয়ে দাড়াচ্ছে। তাই ঠিক করেছি আমি আজ থেকে কোনোরকম ব্লগিং করবো না।



এর কারণও তুলে ধরেছেন এই অভিনেত্রী। তিনি লেখেন, চারপাশে কিছু কিছু ব্লগাররা যা শুরু করেছে, তা খুব কুরুচিকর বন্ধ করা দরকার। একজন অভিনেত্রী হিসেবে যতটুকু পোস্ট করা দরকার, রোজ তা আমার টিম করবে।

হাঙ্গামা/সানজানা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ