Shakib Khan - Nusraat Faria: শাকিব খানের সঙ্গে প্রেম ছিল নুসরাত ফারিয়ার?

Shakib Khan - Nusraat Faria: শাকিব খানের সঙ্গে প্রেম ছিল নুসরাত ফারিয়ার?
Shakib Khan - Nusraat Faria: শাকিব খানের সঙ্গে প্রেম ছিল নুসরাত ফারিয়ার?


শাকিব খানের সঙ্গে প্রেম ছিল নুসরাত ফারিয়ার?


ঢালিউড রিপোর্টার: ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। সুপারস্টার শাকিব খানের সঙ্গে একটি সিনেমায় কাজ করলেও বিজ্ঞাপন, স্টেজ শো ও বিভিন্ন ইভেন্টে তাদের যৌথ উপস্থিতি সবার নজর কেড়েছিল। সেখান থেকেই অনুরাগীদের মনে প্রশ্ন উঠেছিল, শাকিব খানের সঙ্গে কি কোনো সম্পর্ক ছিল ফারিয়ার?

সেই গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন নুসরাত ফারিয়া নিজেই। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে বিষয়টি স্পষ্টভাবে অস্বীকার করেন অভিনেত্রী। ফারিয়ার কথায়, শাকিব খানের সঙ্গে তার কখনোই প্রেমের সম্পর্ক ছিল না।

ফারিয়া বলেন, ‌‘না, এমন কিছুই ছিল না। আমাদের মধ্যে খুব ভালো একটি পেশাদার সম্পর্ক ছিল। আমরা একসঙ্গে সিনেমা করেছি, বিজ্ঞাপনে কাজ করেছি, স্টেজ শোতেও পারফর্ম করেছি—সবটাই কাজের জায়গা থেকেই।’

‘শাহেনশাহ’ সিনেমার পর শাকিব খান ও নুসরাত ফারিয়াকে আর একসঙ্গে বড় পর্দায় দেখা যায়নি। কেন এরপর আর তাদের জুটি হয়নি, এমন প্রশ্নের জবাবে ফারিয়া জানান, বিষয়টি তার কাছেও পরিষ্কার নয়। তিনি বলেন, ‘এটা আসলে আমি নিজেও জানি না। এমনকি আমি শাকিবকেও একবার বলেছিলাম। ও বলেছিল, আমাদের একসঙ্গে কাজ করা উচিত। এখন ও নতুনদের সঙ্গে কাজ করছে। সঠিক সময় আর ভালো গল্প এলে হয়তো আবার কাজ হতে পারে।’

পডকাস্টে শুধু সিনেমা নয়, ব্যক্তিজীবনের নানা দিক নিয়েও কথা বলেন নুসরাত ফারিয়া। আলোচনায় উঠে আসে তার ব্যক্তিগত অভিজ্ঞতা, ক্যারিয়ারের চড়াই-উতরাই, এমনকি দুই দিনের কারাবন্দি জীবনের কথাও।

হাঙ্গামা/শিমুল
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url