Header Ads Widget

Responsive Advertisement

Facebook : বাংলাদেশিদের জন্য ফেসবুকের নতুন সুবিধা

Facebook : বাংলাদেশিদের জন্য ফেসবুকের নতুন সুবিধা
Facebook : বাংলাদেশিদের জন্য ফেসবুকের নতুন সুবিধা


বাংলাদেশিদের জন্য ফেসবুকের নতুন সুবিধা


টেকনোলজি রিপোর্টার: বাংলাদেশের ই-কমার্স, এফ-কমার্স ও ডিজিটাল মার্কেটিং খাতের উদ্যোক্তাদের জন্য নতুন সুবিধা আসছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার বিজ্ঞাপনী প্ল্যাটফর্মে পেমেন্ট পদ্ধতি হিসেবে বিকাশ যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিভিন্ন ব্যবহারকারীর শেয়ার করা স্ক্রিনশটে দেখা গেছে, মেটার ‘অ্যাডস ম্যানেজার’-এর ‘পেমেন্ট পদ্ধতি যোগ করুন’ অংশে প্রচলিত ব্যাংক কার্ডের পাশাপাশি বিকাশের অপশনও দেখা যাচ্ছে। কয়েকজন ব্যবহারকারী ইতোমধ্যে বিকাশের মাধ্যমে বিজ্ঞাপনের বিল পরিশোধ করতে পেরেছেন বলেও জানা গেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিকাশ পেমেন্ট চালু হলে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে আন্তর্জাতিক কার্ডের ওপর নির্ভরতা কমবে। পাশাপাশি ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিজ্ঞাপন পরিচালনা আরও সহজ হবে।
 
এতদিন বাংলাদেশে ফেসবুক বিজ্ঞাপনের অর্থ পরিশোধ করতে আন্তর্জাতিক কার্ড, ডুয়াল কারেন্সি সুবিধা ও ব্যাংকিং জটিলতার কারণে অনেক উদ্যোক্তাকে সমস্যায় পড়তে হয়েছে। বিশেষ করে নতুন ও ছোট উদ্যোক্তাদের জন্য এসব প্রক্রিয়া ছিল ব্যয়বহুল ও তুলনামূলক কঠিন।

হাঙ্গামা/স্বাধীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ