Header Ads Widget

Responsive Advertisement

Nusraat Faria Mazhar: তুচ্ছ বিষয়ে শিল্পীদের আদালতে নেওয়া লজ্জাজনক

তুচ্ছ বিষয়ে শিল্পীদের আদালতে নেওয়া লজ্জাজনক: নুসরাত ফারিয়া
তুচ্ছ বিষয়ে শিল্পীদের আদালতে নেওয়া লজ্জাজনক: নুসরাত ফারিয়া


তুচ্ছ বিষয়ে শিল্পীদের আদালতে নেওয়া লজ্জাজনক: নুসরাত ফারিয়া



স্টাফ রিপোর্টার: শোবিজ অঙ্গনের তারকাদের নানা বিষয়ে মামলা, গ্রেপ্তার কিংবা আদালতে হাজির হওয়ার ঘটনা নতুন নয়। তবে সামান্য বিষয়েও শিল্পীদের আদালতে টেনে নেওয়ার প্রবণতা নিয়ে এবার প্রশ্ন তুলেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ‘শাড়িকাণ্ড’-কে কেন্দ্র করে আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। এ ঘটনাকে ঘিরে আলোচনার মধ্যেই তারকাদের আদালতে নেওয়ার সংস্কৃতি নিয়ে নিজের মতামত জানিয়েছেন ফারিয়া।

নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে নুসরাত ফারিয়া লেখেন, ‘তুচ্ছ সব বিষয় নিয়ে অভিনেতা-অভিনেত্রীদের আদালতে টেনে নেওয়ার প্রবণতা কেবল লজ্জাজনকই নয়, বরং শোবিজের জন্য পীড়াদায়কও। আমাদের ইন্ডাস্ট্রি যে কতটা ভঙ্গুর, খামখেয়ালি ও হালকা হয়ে পড়েছে, এটি তারই প্রমাণ।’

এ ধরনের প্রবণতাকে অনেকেই অগ্রগতির প্রতীক হিসেবে দেখছেন- বিষয়টি তাকে কষ্ট দেয় বলেও উল্লেখ করেন অভিনেত্রী।

ফারিয়া বলেন, ‘আমার খুব কষ্ট হয় যখন দেখি মানুষ এমনভাবে বাহবা দেয় যে এটিই অগ্রগতির প্রতীক। মতপার্থক্য হলেই আদালতে যাওয়া কোনো প্রগতিশীল চিন্তাধারা না। বরং এটি সম্পূর্ণ পিছিয়ে দেওয়ার মানসিকতা।’

তার মতে, শোবিজ অঙ্গনে মতপার্থক্য বা বিরোধ দেখা দিলে তা সমাধানের জন্য আরও বেশি পারস্পরিক বোঝাপড়া, আলোচনা ও পরিপক্বতার প্রয়োজন। জনসমক্ষে অপমান কিংবা অপ্রয়োজনীয় আইনি লড়াই কোনো সমস্যার ইতিবাচক সমাধান নয়।

নুসরাত ফারিয়া আরও লেখেন, ‘আমাদের প্রয়োজন পারস্পরিক বোঝাপড়া, আলোচনা ও পরিপক্বতা; জনসমক্ষে অপমান বা অপ্রয়োজনীয় আইনি লড়াই না। এটি কোনো অগ্রগতি না, অধঃপতন।’

তারকাদের আদালতকেন্দ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলা নুসরাত ফারিয়ার নিজেরও রয়েছে এমন অভিজ্ঞতা। গত বছরের ১৮ মে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি। পরে একদিন পরই জামিন পান এই অভিনেত্রী।

হাঙ্গামা/সানজানা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ