Header Ads Widget

Responsive Advertisement

Nusraat Faria : বিতর্কের পর আরও সাহসী লুকে ফারিয়া

Nusraat Faria : বিতর্কের পর আরও সাহসী লুকে ফারিয়া
Nusraat Faria : বিতর্কের পর আরও সাহসী লুকে ফারিয়া


বিতর্কের পর আরও সাহসী লুকে ফারিয়া


ঢালিউড রিপোর্টার: নতুন লুকে ধরা দিলেন নুসরাত ফারিয়া। কালো পোশাকে সাহসী ও ভিন্নধর্মী উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। নিজের এই লুককে ‘অন্য এক ব্যক্তিত্ব’ বলে পরিচয় করিয়ে দিয়েছেন অভিনেত্রী।



বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে ছবিগুলো প্রকাশ করেন ফারিয়া।



ছবিতে কালো রঙের ডিপ ভি-নেক বডিস্যুটের সঙ্গে ওভারসাইজড কালো পিনস্ট্রাইপ ব্লেজারে দেখা গেছে তাকে। কালো শিয়ার টাইটস, ঝলমলে স্ট্র্যাপের হাইহিল ও বড় হুপ কানের দুল। পরিপাটি করে খোঁপা করা চুলে ফারিয়ার পুরো সাজে যোগ হয়েছে ভিন্নমাত্রা।



ছবিগুলো প্রকাশের পর থেকেই  প্রতিক্রিয়া জানাচ্ছেন ভক্ত ও অনুসারীরা। কেউ তার নতুন লুকের প্রশংসা করছেন, কেউ আবার নেতিবাচক মন্তব্যও করছেন।

অভিনেত্রী সম্প্রতি শুটিং স্পটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা না বলা নিয়েও আলোচনায় এসেছিলেন। বর্তমানে তার হাতে রয়েছে ‘লজ্জা’ সিনেমার কাজ।



অভিনয়ের পাশাপাশি কণ্ঠশিল্পী হিসেবেও পরিচিত ফারিয়া। তার গাওয়া ‘লোকে বলে’ গানটির ভিউ ১০ মিলিয়ন পার করেছে।

হাঙ্গমা/সানজানা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ