Header Ads Widget

Responsive Advertisement

Sariful Razz : ভিডিও ফাঁসের আগেই কাবিননামা ছিঁড়ে ফেলেন রাজ!

Sariful Razz : ভিডিও ফাঁসের আগেই কাবিননামা ছিঁড়ে ফেলেন রাজ!
Sariful Razz : ভিডিও ফাঁসের আগেই কাবিননামা ছিঁড়ে ফেলেন রাজ!

ভিডিও ফাঁসের আগেই কাবিননামা ছিঁড়ে ফেলেন রাজ!


ঢালিউড প্রতিবেদক : শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদ আলোচনার মধ্যেই সম্পর্ক নিয়ে নতুন তথ্য দিলেন পরীমণি। রোববার (৪ জুন) সন্ধ্যায় জানান, চলতি বছরের মার্চেই বিয়ের কাবিননামা ছিঁড়ে ফেলেছিলেন রাজ। তার মানে তাদের মধ্যে সমস্যার শুরু ভিডিও ফাঁসের আগে থেকেই। বর্তমানে পরী ও রাজ আলাদা থাকছেন। তবে এ সেপারেশনের সঙ্গে সাম্প্রতিক রাজের ফাঁস হওয়া ভিডিও ও ছবির কোনো সম্পর্ক নেই।

পরী বলেন, ‘গত মার্চের শেষ সপ্তাহে রাজ আমাদের বিয়ের কাবিননামা ছিঁড়ে ফেলে। শুধু ছেঁড়া বললে ভুল হবে, সে কাবিননামাটি টুকরো টুকরো করে ফেলে। তখন রাজ বলেছিল, সে এ বিয়ে মানে না।’ কী কারণে রাজ কাবিননামা ছিঁড়েছে কিংবা তিনি বিয়ে মানছেন না - সে বিষয়টি অবশ্য এখনও প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। তবে এ জুটির পারিবারিক কলহ যে চলছিল বেশ লম্বা সময় ধরে, তা স্পষ্ট পরীর বক্তব্যে।

পরী আরও জানান, গত ২০ মে পরিচালক গিয়াস উদ্দিন সেলিম ও তার স্ত্রীর উপস্থিতিতে নিজের সব জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান রাজ। তবে ঠিক কী কারণে রাজ সেপারেশনের সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।

রাজের ফেসবুক পেজ থেকে সম্প্রতি তার এবং অন্য তিন অভিনেত্রীর ব্যক্তিগত ভিডিও আর ছবি ফাঁস হয়। ২৯ মে রাত দেড়টার দিকে ভিডিও ফাঁসের পর এ নিয়ে সামাজিকমাধ্যমে তোলপাড় শুরু হয়। তারপরই প্রকাশ্যে চলে আসে রাজ-পরী আলাদা থাকার বিষয়টি।

হাঙ্গামা/সানজানা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ