Urmila Matondkar : রঙ্গিলা থেকে রাজনীতি—কত টাকার মালিক উর্মিলা?

Urmila Matondkar : রঙ্গিলা থেকে রাজনীতি—কত টাকার মালিক উর্মিলা?
Urmila Matondkar : রঙ্গিলা থেকে রাজনীতি—কত টাকার মালিক উর্মিলা?


রঙ্গিলা থেকে রাজনীতি—কত টাকার মালিক উর্মিলা?


এন্টারটেইনমেন্ট ডেস্ক: বলিউডের ‘রঙ্গিলা’ গার্ল থেকে রাজনীতির কড়া মঞ্চ—উর্মিলা মাতন্ডকরের জীবনের মোড় ঘুরেছে বহুবার। একসময় নাচ ও অভিনয়ে দর্শকদের মন জিতলেও, ধীরে ধীরে রুপালি পর্দা থেকে সরে গিয়ে রাজনীতির পথে হাঁটেন তিনি। কিন্তু জানেন কি, বর্তমানে কত টাকার সম্পত্তির মালিক এই অভিনেত্রী-রাজনীতিবিদ?



২০১৯ সালে সক্রিয়ভাবে রাজনীতিতে যোগ দেন উর্মিলা। কংগ্রেসের প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন। পরবর্তীতে কংগ্রেস ছেড়ে শিবসেনায় যোগ দেন তিনি। বর্তমানে শিবসেনারই সদস্য উর্মিলা মাতন্ডকর।



বিভিন্ন সূত্রে জানা যায়, উর্মিলার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৬৮.২৮ কোটি টাকা। এর মধ্যে ৪০.৯৩ কোটি টাকা অস্থাবর সম্পত্তি এবং ২৭.৩৪ কোটি টাকা স্থাবর সম্পত্তি। বন্ড ও মিউচুয়াল ফান্ডে তাঁর বিনিয়োগের অঙ্ক প্রায় ২৮ কোটি টাকা।



স্থাবর সম্পত্তির তালিকায় রয়েছে তিনটি বিলাসবহুল ফ্ল্যাট। পাশাপাশি তাঁর কাছে রয়েছে প্রায় ১.২৭ কোটি টাকার একটি হিরের আংটি। গাড়ির দিক থেকেও কম যান না তিনি—একটি মার্সিডিজ বেঞ্জ তো আছেই, দৈনন্দিন যাতায়াতের জন্য ব্যবহার করেন একটি হুন্ডাই আই২০।



উল্লেখ্য, উর্মিলার অভিনয় জীবন শুরু হয়েছিল শিশুশিল্পী হিসেবে ‘মাসুম’ ছবির মাধ্যমে। পরিচালক রামগোপাল বর্মার হাত ধরেই বদলে যায় তাঁর কেরিয়ার। আমির খান ও জ্যাকি শ্রফের সঙ্গে ‘রঙ্গিলা’ ছবির সাফল্যের পর একের পর এক হিট সিনেমায় অভিনয় করেন তিনি—‘জুদাই’, ‘সত্য’, ‘কৌন’, ‘পিঞ্জর’, ‘পেয়ার তুনে কেয়া কিয়া’সহ বহু ছবিতে অভিনয় ও লাস্যে দর্শকদের মুগ্ধ করেন।



২০১৪ সালের পর ধীরে ধীরে বলিউড থেকে আড়ালে চলে যান উর্মিলা। পরে রাজনীতিতে সক্রিয় হন এবং সমাজমাধ্যমে নারীদের অধিকার ও উন্নয়ন নিয়ে নিয়মিত বার্তা দিতে দেখা যায় তাঁকে।

হাঙ্গামা/সানজানা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url