Aishwarya Rajesh : বাবা ছিলেন মদ্যপ, যৌন হেনস্তার শিকার ঐশ্বরিয়া
![]() |
| Aishwarya Rajesh : বাবা ছিলেন মদ্যপ, যৌন হেনস্তার শিকার ঐশ্বরিয়া |
বাবা ছিলেন মদ্যপ, যৌন হেনস্তার শিকার ঐশ্বরিয়া
তামিল রিপোর্টার: দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ ঐশ্বরিয়া রাজেশ। তিন দশকের ক্যারিয়ারে তামিল, তেলুগু ও মালয়ালম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়েছেন। নারীকেন্দ্রিক ও ছকভাঙা চরিত্রে অভিনয়ের জন্য তার ঝুলিতে উঠেছে একাধিক শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার। কিন্তু সাফল্যের নেপথ্যে রয়েছে ভয়াবহ এক অতীত।
ঐশ্বরিয়ার বাবা ছিলেন তেলুগু সিনেমার অভিনেতা ও প্রযোজক। কিন্তু অতিরিক্ত মদ্যপানের কারণে তার অকাল মৃত্যু হয়। বাবার মৃত্যুর পর চরম অভাব-অনটনের মুখে পড়ে তাঁদের পরিবার। মায়ের কাছেই বড় হয়েছেন তিনি। তাঁর মা জীবনধারণের জন্য মঞ্চে অভিনয় করতেন। পারিবারিকভাবে বিনোদন জগতের সঙ্গে যোগাযোগ থাকলেও ঐশ্বরিয়ার পথটা মোটেও মসৃণ ছিল না।
ক্যারিয়ারের শুরুতে এক আলোকচিত্রশিল্পীর কাছে ফটোশুট করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হন তিনি। ঐশ্বরিয়া জানান, তাঁর ভাই তাঁকে সেই স্টুডিওতে নিয়ে গিয়েছিলেন। ভাইকে বাইরে অপেক্ষা করতে বলে ঐশ্বরিয়া ভেতরে ঢোকামাত্রই চিত্রগ্রাহক তাঁকে কুপ্রস্তাব দিয়ে বসেন। জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ!
ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘আমি ছবি তোলার জন্য প্রস্তুত হচ্ছিলাম। ঠিক তখনই তিনি আমার হাতে একটি ছোট পোশাক ধরিয়ে দেন এবং সেটি পরার জন্য জোর করতে থাকেন।’
অভিনেত্রী আপত্তি জানালে সেই আলোকচিত্রী বলেন, ‘পোশাকটি পরে ফেলুন। আমি আপনার শরীর দেখতে চাই। আজকাল সবাই এমনটাই করে।’
এত কম বয়সে এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে থতমত খেয়ে গিয়েছিলেন ঐশ্বরিয়া। তিনি সেই চিত্রগ্রাহককে জানান, এত ছোট পোশাক পরার আগে তাঁকে তাঁর ভাইয়ের অনুমতি নিতে হবে। ভাইয়ের দোহাই দিয়েই সে যাত্রায় রক্ষা পেয়েছিলেন তিনি।
ঐশ্বরিয়া বলেন, ‘আমার তখন বয়স কম, অভিজ্ঞতাও ছিল না। হয়তো আরও কিছুক্ষণ সেখানে থাকলে তিনি আমাকে রাজি করিয়ে ফেলতেন। কিন্তু আমার মন সায় দিচ্ছিল না। তাই আমি ছলনার আশ্রয় নিয়েছিলাম।’
নিজের সঙ্গে ঘটে যাওয়া তিক্ত অভিজ্ঞতার কথা ভেবে শঙ্কা প্রকাশ করেন ঐশ্বরিয়া। তিনি বলেন, ‘আমি সেদিন নিজেকে বাঁচাতে পেরেছিলাম, কিন্তু যাঁরা আমার মতো অনভিজ্ঞ, তাঁরা তো সব সময় নিজেকে রক্ষা করতে পারেন না। এগুলো ভেবেই খারাপ লাগে।’
হাঙ্গামা/সানজানা




